কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪১ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

তেহরানে হাস্যোজ্জ্বল দেখা গেল পাকিস্তান সেনাপ্রধান ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে

অসিম মুনিরকে স্বাগত জানান আরাঘচি। ছবি : সংগৃহীত
অসিম মুনিরকে স্বাগত জানান আরাঘচি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য নতুন দফা আলোচনার প্রস্তুতি শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে তেহরানে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনিরের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। তাদের স্বাগত জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এ সময় তাদের বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে।

বুধবার ইরানি গণমাধ্যমের বরাতে আলজাজিরা জানায়, প্রতিনিধিদলটি একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানে পৌঁছেছে এবং পরবর্তী ধাপের আলোচনা নিয়ে বিস্তারিত কথা হবে।

পাকিস্তানের এই প্রতিনিধিদলে দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও রয়েছেন। সফরটি মূলত চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থগিত আলোচনাকে আবার সচল করা।

এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে এবং নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে।

পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতা এই সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তেহরানের এই বৈঠককে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনার পথ প্রস্তুতের অংশ হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা/এএএম/এমএসকেএম/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X