কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীর ওপর গোপন নজরদারি

ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি চালাচ্ছে যুক্তরাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়। এজন্য নিয়োগ দেওয়া হয়েছে বেসরকারি সংস্থাকে। অর্থের বিনিময়ে তারা শিক্ষার্থীদের ওপর গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) আল জাজিরা ও লিবার্টি ইনভেস্টিগেশনের এক যৌথ অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হরুস সিকিউরিটি কনসালটেন্সি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে এ কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তারা শিক্ষার্থী ও একাডেমিকদের সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করে এবং গোপন ‘কাউন্টার-টেরর’ ঝুঁকি মূল্যায়ন তৈরি করেছে।

অন্তত এক ডজন বিশ্ববিদ্যালয় ২০২২ সাল থেকে এ কার্যক্রম চালিয়ে আসছে। এজন্য সংস্থাটিকে ৪৪ লাখ পাউন্ড পরিশোধ করা হয়েছে। ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আমন্ত্রিত এক ফিলিস্তিনি অধ্যাপক এবং লন্ডন স্কুল অব ইকোনোমিকসের গাজাপন্থি এক পিএইচডি শিক্ষার্থীর ওপর তারা নজরদারি চালিয়েছে।

তদন্তে আরও উঠে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট সংগ্রহ করে দৈনিক রিপোর্ট তৈরি করে বিশ্ববিদ্যালয়গুলোকে সরবরাহ করে আসছে নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানিটি। এজন্য জন্য মাসে প্রায় ৯০০ পাউন্ড পর্যন্ত ফি পরিশোধ কররে আসছে বিশ্ববিদ্যালয়গুলো।

তদন্তে জানা গেছে, ইউনিভার্সিটি অব ব্রিস্টল ২০২৪ সালের অক্টোবরে বিভিন্ন ছাত্র আন্দোলনকারী গ্রুপ বিশেষ করে ফিলিস্তিনপন্থি প্যালেস্টাইন ও প্রাণী অধিকার সংগঠন সম্পর্কে তথ্য পেতে এই সংস্থাকে তালিকা সরবরাহ করে। এছাড়া ইউনিভার্সিটি অব অক্সফোর্ড. ইম্পেরিয়াল কলেজ লন্ডন, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, কিংস কলেজ লন্ডন, ইউনিভার্সিটি অব শেফিল্ড, ইউনিভার্সিটি অব লেসেস্টার, ইউনিভার্সিটি অব নটিংহাম এবং কারডিফ মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ও একই ধরনের সেবা নিয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা জনসাধারণের জন্য উন্মুক্ত তথ্য ব্যবহার করে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করতে এই পরিষেবা গ্রহণ করেছে। এটি শিক্ষার্থীদের ওপর সরাসরি নজরদারি নয়।

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক জিনা রোমিও এই ধরনের প্রযুক্তি ব্যবহারকে ‘গভীর আইনি উদ্বেগের বিষয়’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এভাবে বিপুল শিক্ষার্থীর তথ্য সংগ্রহ করা হচ্ছে। ফলে ভবিষ্যতে অপব্যবহারের ঝুঁকি তৈরি হতে পারে।

এদিকে যুক্তরাজ্যের শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়ন এই ঘটনাকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়েছে। তারা বলেছে, বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের ওপর নজরদারিতে বিপুল অর্থ অপচয় করছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X