জবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬ এএম
অনলাইন সংস্করণ

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় লোগো। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় লোগো। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথম তালিকায় ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মোট ৮ হাজার ৩৩০ জন শিক্ষার্থীর নাম রয়েছে। এ ছাড়া দ্বিতীয় তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন আরও ১ হাজার ৯৮৯ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশেষ বৃত্তির অর্থ দুই কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তি দেওয়া হবে ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়কালের জন্য। এ কিস্তিতে ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বৃত্তি পাবেন। দ্বিতীয় কিস্তি দেওয়া হবে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন সময়কালের জন্য। এ পর্যায়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও বৃত্তির আওতায় আসবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বলেন, অর্থ ছাড় হলেই শিক্ষার্থীরা বিশেষ বৃত্তির টাকা পাবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগিতাও পাওয়া গেছে। খুব শিগগিরই অর্থ ছাড় হবে বলে আমরা আশাবাদী।

তিনি আরও জানান, বিশেষ বৃত্তির তালিকা থেকে প্রায় ৩০০ জনের বেশি শিক্ষার্থী বাদ পড়েছেন। তাদের বিরুদ্ধে পরীক্ষায় নকলসহ বিভিন্ন ধরনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। এছাড়া কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থী এবং খুব কম সিজিপিএধারী শিক্ষার্থীরাও তালিকা থেকে বাদ পড়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১০

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১১

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১২

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৩

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৪

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৫

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৬

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৭

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৮

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৯

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

২০
X