কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০১:১৪ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংকে দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। সোমবার রাতে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, নতুন সরকার গঠনের অংশ হিসেবে গভীর রাত পর্যন্ত মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ প্রক্রিয়া চলেছে।

ওয়েস স্ট্রিটিং গত মে মাসে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। সে সময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আস্থা হারানোর কথা জানিয়েছিলেন। পরে লেবার পার্টির নেতৃত্বের জন্য অ্যান্ডি বার্নহ্যামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়ান।

নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্ট্রিটিং লিখেছেন, দেশকে নিরাপদ রাখা সরকারের প্রথম দায়িত্ব।

তিনি বলেন, সরকার সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় সক্ষমতা নিশ্চিত করবে এবং আন্তর্জাতিক মিত্রদের, বিশেষ করে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

৪৩ বছর বয়সী স্ট্রিটিং শ্রমজীবী পরিবার থেকে উঠে এসেছেন। লেবার পার্টির মধ্য-ডানপন্থি ধারার একজন প্রভাবশালী নেতা হিসেবে তিনি পরিচিত। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের সময় টেলিভিশন ও রেডিও বিতর্কে অংশ নিয়ে জাতীয়ভাবে পরিচিতি পান। পরে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) দায়িত্বে থাকাকালে তার রাজনৈতিক গুরুত্ব আরও বাড়ে।

স্ট্রিটিং সাবেক প্রতিরক্ষামন্ত্রী জন হিলির স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নিয়েছেন। নতুন মন্ত্রিসভায় হিলিকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

গত মাসে প্রতিরক্ষা বাজেট নিয়ে সরকারের সমালোচনা করে প্রতিরক্ষামন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন জন হিলি। পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেন, ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির সময়ে দেশের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে সরকার ব্যর্থ হয়েছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X