কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

কমলা হ্যারিসের জাত নিয়ে প্রশ্ন ট্রাম্পের

কমলা হ্যারিস ও ট্রাম্প। ছবি : সংগৃহীত
কমলা হ্যারিস ও ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের জাত নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি জানতে চেয়েছেন, কমলা হ্যারিস ভারতীয় না কি কৃষ্ণাঙ্গ? বুধবার (৩১ জুলাই) যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টের বার্ষিক সমাবেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প এ কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলাকে আমি অনেক দিন ধরে চিনি। তিনি সব সময় ভারতীয় ছিলেন। শুধু ভারতীয় ঐতিহ্য প্রাধান্য দিয়েছিলেন। কয়েক বছর আগে তিনি নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচয় দেওয়ার আগে আমি জানতাম না, কমলা একজন কৃষ্ণাঙ্গ। এখন তিনি কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচিত হতে চান।

তিনি আরও বলেন, আমি আসলে জানি না, কমলা ভারতীয়, না কি কৃষ্ণাঙ্গ। তবে আমি দুই পরিচয়কেই শ্রদ্ধা করি। কিন্তু নিশ্চিতভাবে কমলা সেটি করেন না। কারণ, তিনি শুরু থেকেই ভারতীয় ছিলেন। কিন্তু হঠাৎ কৃষ্ণাঙ্গ মানুষে পরিণত হলেন।

তথ্য বলছে, কমলা হ্যারিস (৫৯) নিজেকে কৃষ্ণাঙ্গ এবং দক্ষিণ এশিয়ান হিসেবে পরিজয় দিয়ে আসছেন। তিনি ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার মা ভারতীয় এবং বাবা জ্যামাইকান বংশোদ্ভূত। মার্কিন ইতিহাসে তিনি প্রথম কৃষ্ণাঙ্গ এবং এশীয়-আমেরিকান ভাইস প্রেসিডেন্ট।

কমলাকে আক্রমণ করে ট্রাম্পের কথা বলা নতুন কিছু নয়। এর আগেও তিনি বিভিন্ন ইস্যুতে কমলাকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ কথা বলেন। দক্ষিণ ফ্লোরিডায় একটি ধর্মীয় সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইহুদিদের পছন্দ করেন না। তিনি একজন ইহুদিবিরোধী। তিনি ইসরায়েলও পছন্দ করেন না। এটি এমনই এবং সর্বদা এমনই হতে চলেছে। কমলা কিছুই পরিবর্তন করতে যাচ্ছেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১০

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১১

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১২

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৩

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৪

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৫

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৬

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৭

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৮

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৯

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

২০
X