কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০১:০৭ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

অ্যারিজোনাসহ দোদুল্যমান সব কটিতেই জিতল ট্রাম্পের রিপাবলিকান

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যেও বিজয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সাতটি দোদুল্যমান রাজ্যের সবটিতে জয়লাভ করেছেন। রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের এ জয় তাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে প্রেসিডেন্ট হওয়ার দিকে, যখন তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেছনে রয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) অ্যারিজোনায় ট্রাম্পের জয়ের কথা নিশ্চিত করে বার্তা সংস্থা এপি ।

এপির প্রতিবেদন অনুযায়ী, অ্যারিজোনাতে ট্রাম্পের জয় নিশ্চিত করার পর তার মোট ইলেকটোরাল কলেজ ভোট দাঁড়ায় ৩১২, যা প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় ২৭০ ভোটের চেয়ে অনেক বেশি। অপরদিকে, কমলা হ্যারিসের ঝুলিতে রয়েছে ২২৬ ভোট।

এ বিজয় ট্রাম্পের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয়, কারণ ২০২০ সালে জো বাইডেন অ্যারিজোনা জয় করেছিলেন। কিন্তু এবার ২০১৬ সালের মতো ট্রাম্প এখানে জয়লাভ করেন। ২০১৬ সালে প্রথমবার অ্যারিজোনায় বিজয়ী হয়েছিলেন তিনি।

তবে অ্যারিজোনা ছাড়াও ট্রাম্প ইতিমধ্যেই জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা এবং উইসকনসিনের মতো দোদুল্যমান রাজ্যগুলোতেও জয়ী হয়েছেন; যা তাকে নির্বাচনী প্রক্রিয়ায় সেরা অবস্থানে রাখছে।

ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ছিল সীমান্ত নিরাপত্তা ও অর্থনীতির উন্নতি নিয়ে। তিনি বাইডেন প্রশাসনের মূল্যস্ফীতি এবং সীমান্ত সমস্যার সমালোচনা করেছেন এবং এই বিষয়গুলো নিয়েই ভোটারদের কাছে এগিয়ে গেছেন।

এপির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ট্রাম্প সাত কোটি ৪৬ লাখ ভোট যা মোট ভোটের ৫০ দশমিক ৫ শতাংশ পেয়েছেন। আর কমলা হ্যারিসে পেয়েছেন সাত কোটি নয় লাখ ভোট। প্রদত্ত ভোটের ৪৮ শতাংশ পেয়েছেন তিনি।

সূত্র : গার্ডিয়ান

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১১

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১২

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৩

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৪

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৫

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৬

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৭

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৮

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৯

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

২০
X