কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ এএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের হামলায় ক্যারিবিয়ান সাগরে নিহত ৪

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন মাদকবাহী একটি নৌকায় মার্কিন সামরিক বাহিনীর হামলায় চারজন নিহত হয়েছে। বৃহস্পতিবারের (৪ ডিসেম্বর) এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন। খবর আল জাজিরার।

মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে আন্তর্জাতিক জলসীমায় নৌকাটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দাবি করা হয়, নৌকাটি একটি সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল এবং মাদক পাচারের পথে ছিল।

ট্রাম্প প্রশাসনের মাদকবিরোধী অভিযানে গত কয়েক মাসে ৮০ জনেরও বেশি নিহত হয়েছে। তবে সেপ্টেম্বরে একটি নৌকায় টানা দুটি হামলার অভিযোগ ওঠায় কংগ্রেসে তদন্তের চাপ বাড়ছে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, যদি নৌকার বেঁচে থাকা নিরস্ত্র ব্যক্তিদের ওপর দ্বিতীয় হামলা চালানো হয়ে থাকে, তবে তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

এদিকে, ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার হওয়ায় দুই দেশের উত্তেজনা আরও বাড়ছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X