কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১০:০৫ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১০:০৯ এএম
অনলাইন সংস্করণ

আসুন আমাকে তুলে নিয়ে যান, ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কড়া সমালোচনা করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে পড়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এর জবাবে ট্রাম্পকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পেত্রো। তিনি বলেন, ‘আসুন, আমাকে তুলে নিয়ে যান। আমি এখানেই অপেক্ষা করছি।’

পেত্রোর এই বক্তব্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর হুঁশিয়ারির সঙ্গে মিল রয়েছে। মাদুরোও একইভাবে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। এর পরই গত শনিবার মার্কিন সেনারা ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেত্রো বলেন, প্রয়োজনে তিনি আবার অস্ত্র হাতে নিতে পারেন। নব্বইয়ের দশকে অস্ত্র ত্যাগ করা পেত্রো একসময় বামপন্থি গেরিলা ছিলেন। তিনি লেখেন, আমি আর কখনো অস্ত্র ধরব না বলে শপথ করেছিলাম, তবে মাতৃভূমির প্রয়োজনে তা আবার করতে হতে পারে।

তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় বা তাকে আটক করা হয়, তাহলে দেশজুড়ে ব্যাপক প্রতিরোধ গড়ে উঠবে।

এর আগে রোববার সাংবাদিকদের কাছে ট্রাম্প পেত্রোকে ‘অসুস্থ মানুষ’ আখ্যা দিয়ে কোকেন পাচারের অভিযোগ তোলেন এবং কলম্বিয়ার বিরুদ্ধে অভিযান চালানোর কথাও বলেন। উল্লেখ্য, কলম্বিয়া বিশ্বের অন্যতম বড় কোকেন উৎপাদনকারী দেশ।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X