কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের মতো তাণ্ডব চালানোর হুমকি ইরানের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ক্রমেই বাড়ছে। যদিও ট্রাম্পের পক্ষ থেকে তেহরানে হামলা চালানোর মতো কোনো ইঙ্গিত প্রকাশ্যে আসেনি। তবে অনেকেই আশঙ্ক করছেন ইরানের জলসীমায় মার্কিন নৌবহর পাঠানোর অর্থ যে কোনো সময় তেহরানে হামলা চালাতে পারে ওয়াশিংটন। আর এদিকে ইরানও মার্কিন যুক্তরাষ্ট্রকে বার বার সতর্কবার্তা দিয়ে যাচ্ছে। কোনো ধরনের হামলা হলেই সর্বাত্মক শক্তি নিয়ে পাল্টা হামলা চালাবে খামেনির দেশ।

রোববার রাজধানী তেহরানের কেন্দ্রীয় এলাকার এঙ্গেলাব স্কয়ারে একটি বিশাল বিলবোর্ড উন্মোচন করে তেহরান সিটি করপোরেশন। মূলত যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট বার্তা দিতেই এই পদক্ষেপ নিয়েছে ইরান। ওয়াশিংটনের পাঠানো ইউএসএস আব্রাহাম লিংকন সুপারক্যারিয়ার ও সহায়ক যুদ্ধবিমানগুলোর কী পরিণতি হতে পারে তার একটি চিত্র প্রদর্শন করেছে তেহরান। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ভিয়োরিতে এ সংক্রান্ত ভিডিও পাওয়া যাচ্ছে।

বিলবোর্ডটিতে একটি রণতরীর ওপর থেকে দেখা দৃশ্য প্রদর্শিত হয়েছে, যেখানে ডেকের ওপর ধ্বংসপ্রাপ্ত যুদ্ধবিমান পড়ে আছে এবং সমুদ্রের পানিতে বয়ে চলা রক্ত মার্কিন পতাকার আকৃতি ধারণ করছে। এ ছাড়া এতে ফারসি এবং ইংরেজি ভাষায় লেখা রয়েছে—তুমি যদি বাতাস বপন করো, তবে তোমাকে ঘূর্ণিঝড় কাটাতে হবে।

এর আগেও গেল জুনে ইসরায়েলের সঙ্গে যোদ গিয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যদিও সেই হামলার প্রতিক্রিয়া জানাতে সময় নেয়নি তেহরান। ওয়াশিংটনকে কড়া জবাব দিতে কাতারে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আর এ ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা তীব্র থেকে তীব্রতর হয়েছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X