কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ
ইরান সংকট

ট্রাম্পের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে মার্কিন বাহিনী প্রস্তুত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক মিসাইল উৎপাদন হ্রাসকরণ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে প্রাথমিক আলোচনায় অগ্রগতি না আসায় দেশটির ওপর বড় ধরনের হামলার বিষয়টি পর্যালোচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। এরই মধ্যে খবর এলো ট্রাম্পের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেশটির প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত আছে।

ইরান ইস্যুতে বলতে গিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এমন মন্তব্য করেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে পিট হেগসেথ বলেন, ইরানের পরমাণু বোমার অধিকারী হওয়া উচিত নয় এবং ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প যে সিদ্ধান্তই নেবেন, তা বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত।

এদিকে ট্রাম্পের সর্বশেষ হুমকিতে তেহরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা যে কোনো মার্কিন সামরিক পদক্ষেপের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রতিশ্রুতি দিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একজন শীর্ষ উপদেষ্টা হুমকি দিয়েছেন, ইরান আক্রান্ত হলে তারা ইসরায়েলকে লক্ষ্যবস্তু করবে।

আলজাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র দাবি করছে ইরানকে তাদের ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা নির্দিষ্ট করতে হবে। অর্থাৎ একটি সংখ্যা নির্ধারণ করে দেওয়া হবে। এর বেশি মিসাইল আর উৎপাদন করা যাবে না। অন্যদিকে ইউরেনিয়াম মজুতকরণ শূন্যে নামিয়ে আনতে হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বলেছে, ট্রাম্পের এ দাবি নিয়ে বৃহস্পতিবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ হচ্ছে; কিন্তু ইরান ট্রাম্পের এ দাবি মানবে কি না, এ নিয়ে সন্দেহ আছে। সংবাদমাধ্যমটি বলেছে, দুদেশের মধ্যে এসব ইস্যু নিয়ে অনেক বড় পার্থক্য রয়েছে। মার্কিনিরা যে দাবি করছে, সেটি মানার ধারেকাছেও ইরান নেই। কিন্তু শঙ্কা হলো, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি করছে। ফলে তাদের হামলার আশঙ্কা অনেক বেশি। তবে ইরানিরা জানিয়েছে, তারা ‘সম্মানের’ সঙ্গে আলোচনা করতে চায়। একই সঙ্গে লড়াইয়ের জন্যও প্রস্তুত।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১০

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১১

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১২

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৩

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৪

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৫

টিভিতে আজকের যত খেলা

১৬

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৮

স্বর্ণের আজকের বাজারদর

১৯

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

২০
X