কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রুশ ২ নারীর সঙ্গে সম্পর্ক ছিল, স্বীকার করলেন বিল গেটস

বিল গেটস। ছবি: সংগৃহীত
বিল গেটস। ছবি: সংগৃহীত

যৌন অপরাধী জেফরি এপস্টিনের বিচারিক ফাইল প্রকাশের বিশ্বব্যাপী ঝড় উঠে। অনেক মহারথীর নাম সেই ফাইলে উঠে আসায় চাপে পড়েন তারা। এদের মধ্যে অন্যতম বিল গেটস। এবার তিনি নিজেই রুশ ২ নারীর সঙ্গে সম্পর্ক ছিল বলে স্বীকার করে নিয়েছেন।

গেটস ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে অভ্যন্তরীণ সভায় (টাউন হল মিটিং) বিল গেটস জানান, তার দুজন রুশ নারীর সঙ্গে সম্পর্ক ছিল, যা পরবর্তী সময়ে এপস্টিন জানতে পারেন। তবে ওই নারীরা এপস্টিনের পাচারের শিকার বা ভুক্তভোগী ছিলেন না।

প্রয়াত অর্থদাতা ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে ‘নিজের কাজের দায় নিয়েছেন’। মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক লিখিত বিবৃতিতে এই দাতব্য সংস্থার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ফাউন্ডেশনের মুখপাত্র ওই মন্তব্য করেন। প্রতিবেদনে বলা হয়, সভায় গেটস নারী সঙ্গের কথা স্বীকার করেছেন।

শুধু স্বীকারই নয়, এপস্টিনের সঙ্গে সম্পর্কের কারণে ওই সভায় কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন গেটস।

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা তার দাতব্য কার্যক্রম প্রসারের বিষয়ে আলোচনার জন্য এপস্টিনের কারাদণ্ড হওয়ার পরও তার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছিলেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) প্রকাশিত নথিতে তা স্পষ্ট।

গেটস কর্মীদের বলেছেন, এপস্টিনের সঙ্গে সময় কাটানো এবং গেটস ফাউন্ডেশনের কর্মকর্তাদের সেই যৌন নিপীড়কের সঙ্গে বৈঠকে নিয়ে যাওয়া ছিল এক ‘বিরাট ভুল’। আমার ভুলের কারণে অন্য যারা এ বিষয়ের মধ্যে জড়িয়ে পড়েছেন, তাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমি অবৈধ কিছু করিনি। আমি অবৈধ কিছু দেখিওনি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১০

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১১

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১২

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৩

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৪

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৫

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৬

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৭

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৮

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৯

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

২০
X