কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৯:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ইরানে লক্ষ্যবস্তু হিসেবে আর তেমন কিছু নেই : ট্রাম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। তার দাবি, দেশটির ভেতরে বেশিরভাগ গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে।

একটি ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি নির্দেশ দিলেই সামরিক অভিযান শেষ হয়ে যাবে। তার মতে, এখন লক্ষ্যবস্তু হিসেবে প্রায় কিছুই অবশিষ্ট নেই।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের আগেই অভিযান এগিয়ে চলছে এবং মার্কিন বাহিনী প্রত্যাশার চেয়েও বেশি ক্ষতি করতে সক্ষম হয়েছে।

ট্রাম্প অভিযোগ করেন, ইরান কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। তাই এখন তারা এর মূল্য দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সাম্প্রতিক হামলায় ইরানের একটি ব্যাংকে আঘাত হানার খবর পাওয়া যায়। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অর্থনৈতিক প্রতিষ্ঠান, বিশেষ করে ব্যাংক, হামলার লক্ষ্য হতে পারে। তারা সাধারণ মানুষকে এসব স্থাপনা থেকে অন্তত এক কিলোমিটার দূরে থাকার আহ্বান জানিয়েছে।

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X