কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন হামলায় খার্গ দ্বীপের ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরানি গণমাধ্যম

ইরানের খার্গ দ্বীপ। ছবি: সংগৃহীত
ইরানের খার্গ দ্বীপ। ছবি: সংগৃহীত

ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন। এ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বীপের তেল স্থাপনা অক্ষত রয়েছে।

শনিবার (১৪ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দ্বীপটিতে একাধিক বিমান হামলা চালানো হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, হামলার সময় দ্বীপজুড়ে ১৫টিরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর দ্বীপের বিভিন্ন স্থান থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়।

তবে স্থানীয় সূত্র জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা সত্ত্বেও দ্বীপটির গুরুত্বপূর্ণ তেল অবকাঠামো অক্ষত রয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী খার্গ দ্বীপের সব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। তবে তেল স্থাপনায় কোনো হামলা করা হয়নি।

খার্গ দ্বীপ ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। দেশটির প্রায় ৯০ শতাংশ তেল এই দ্বীপ থেকেই রপ্তানি হয়।

ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দেয় বা হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের তেল স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করতে পারে।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে প্রতিরোধ করার মতো সক্ষমতা ইরানের ছিল না।

এদিকে যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এই পথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন করা হয়। পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র জানিয়েছে, শিগগিরই হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যাবে মার্কিন নৌবাহিনী।

এদিকে যুদ্ধের উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ২ হাজার ৫০০ মেরিন সেনা এবং যুদ্ধজাহাজ ‘ইউএসএস ট্রিপোলি’ অঞ্চলটিতে মোতায়েন করা হচ্ছে।

প্রায় দুই সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইতোমধ্যে প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন। এর বেশিরভাগই ইরানে, তবে লেবানন ও উপসাগরীয় অঞ্চলেও হতাহতের ঘটনা ঘটেছে।

এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হরমুজ প্রণালি বন্ধ রাখার অঙ্গীকার করেছেন। একইসঙ্গে প্রতিবেশী দেশগুলোকে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X