কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের

খার্গ দ্বীপ ও ইরানের পতাকা। ছবি: সংগৃহীত
খার্গ দ্বীপ ও ইরানের পতাকা। ছবি: সংগৃহীত

চলমান উত্তেজনার মধ্যে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সতর্ক করে বলেছেন, কোনো আঞ্চলিক দেশ যদি ইরানের কোনো দ্বীপ দখলের প্রচেষ্টায় সহায়তা করে, তাহলে সেই দেশের ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোতে’ ধারাবাহিক হামলা চালানো হবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গালিবাফ জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী ‘ইরানের শত্রুরা’ একটি আঞ্চলিক দেশের সহায়তায় ইরানের একটি দ্বীপ দখলের পরিকল্পনা করছে। যদিও তিনি ওই দেশের নাম উল্লেখ করেননি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে আশঙ্কা তৈরি হয়েছে যে খার্গ দ্বীপ লক্ষ্যবস্তু হতে পারে। এটি ইরানের একটি গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র এবং মূল ভূখণ্ডের খুব কাছাকাছি অবস্থিত।

আলজাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে সামরিক শক্তি বাড়াচ্ছে। মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় ২,০০০ সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মেরিন বাহিনীর ইউনিটও যুদ্ধজাহাজে করে উপসাগরীয় অঞ্চলে পৌঁছানোর পথে রয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট বলেছেন, ইরানকে ‘পরাজয় স্বীকার’ করতে হবে, নইলে আরও কঠোর হামলার মুখে পড়তে হবে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে। যদিও তেহরান তা অস্বীকার করেছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, যদি ইরানের ভূখণ্ডে হামলা হয়, তাহলে তারা লোহিত সাগরের প্রবেশমুখ বাব আল-মান্দেব প্রণালী এলাকায় নতুন ফ্রন্ট খুলতে পারে। এক্ষেত্রে হুতি বিদ্রোহী গোষ্ঠীও ভূমিকা রাখতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। গোষ্ঠীটি ইয়েমেনে সক্রিয় এবং ইরানের সমর্থনপুষ্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলার ৬ ঘণ্টার মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ টানেল চালু

মেসির নতুন জুতায় লুকিয়ে আছে ২০ বছরের বিশ্বকাপের ইতিহাস

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, যুক্ত হচ্ছে ৩ জুলাই শহীদের ছবি

বিশ্ব চ্যাম্পিয়ন হলে যে বড় ঘোষণা দিতে পারে আর্জেন্টিনা

‘জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে তা বিপজ্জনক হবে’

প্লেনে আসা ফলের ক্যারেটে মিলল ১৬ কেজি স্বর্ণ 

জনগণের করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ‘স্পেশাল’ জার্সি

মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প

১০

কুয়াকাটা সৈকতের বালুচরে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’

১১

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়ব হাসানের সহকারী

১২

স্পেন ভক্তদের ভূরিভোজ, আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের নিমন্ত্রণ

১৩

বিয়ের নথিতে অসঙ্গতি, তদন্ত শুরুর আগেই মেহেরপুর ছাড়লেন চীনা নাগরিক

১৪

জুলাই গণঅভ্যুত্থান নতুন আশা জাগিয়েছে: বরকতউল্লাহ বুলু

১৫

যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো রুবিও

১৬

ববিতে শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫

১৭

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী

১৮

কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শনে ড. মিজানুর রহমান আজহারি

১৯

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

২০
X