কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৬ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ইসরায়েল : মার্কিন কর্মকর্তা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবতে পারে—এমন সতর্কতা দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। খবর শাফাক নিউজের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ডেভিড স্যাকস তার ‘অল-ইন’ পডকাস্টে এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান সংঘাতে ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে।

স্যাকসের মতে, যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে। এতে দেশটির নিরাপত্তা বড় ঝুঁকিতে পড়বে।

তিনি আরও বলেন, ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই দুর্বল করা গেছে। তাই এখনই যুদ্ধ বন্ধ করে সমঝোতা বা যুদ্ধবিরতির মাধ্যমে উত্তেজনা কমানো উচিত।

এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কয়েক সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে তেলআবিব। ইসরায়েলের সেনাপ্রধানের মতে, এপ্রিলের শুরুতে পাসওভার উৎসবের সময়ের কাছাকাছি এই অভিযান শেষ হতে পারে।

তবে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন, যুদ্ধ শুরুর আগে যে ধারণা করা হয়েছিল, এখন তার তুলনায় ইরানের শাসনব্যবস্থা উৎখাতের সম্ভাবনা অনেক কম।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X