কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ থামাতে বন্ধুরাষ্ট্রের মাধ্যমে ইরানকে ‘অনুরোধ’ করেছে যুক্তরাষ্ট্র

গত সপ্তাহে তেহরানে তেল ডিপোতে বিমান হামলার পরের দৃশ্য। ছবি : এএফপি
গত সপ্তাহে তেহরানে তেল ডিপোতে বিমান হামলার পরের দৃশ্য। ছবি : এএফপি

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র কয়েকটি বন্ধুরাষ্ট্রের মাধ্যমে ইরানকে আলোচনার অনুরোধ পাঠিয়েছে বলে জানিয়েছে তেহরান। দেশটি জানিয়েছে, তারা এ ধরনের বার্তা পেয়েছে। তবে নিজেদের অবস্থানে অনড় রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বন্ধুদেশগুলোর মাধ্যমে বার্তা এসেছে।

ইরান জানায়, তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর কোনো হামলা হলে এর পরিণতি ভয়াবহ হবে।

ইসমাইল বাগাই জানান, হরমুজ প্রণালি ও যুদ্ধবিরতির শর্ত নিয়ে ইরানের আগের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতার দাবি সরাসরি নাকচ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চলমান পরিস্থিতি থেকে বের হতে এবং তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে এসব দাবি করছে।

এর আগে ট্রাম্প দাবি করেন, ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের জোরালো আলোচনা। দুপক্ষ গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছে। তিনি বলেন, সমঝোতা না হলে ইরানে মার্কিন হামলা অব্যাহত থাকবে।

জবাবে গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান আগ্রাসনকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া নিশ্চিত করবে। এ লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে।

তথ্যসূত্র : আলজাজিরা

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেচার ইনডেক্সে দেশে গবেষণায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১০

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১১

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১২

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৩

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৪

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৫

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৬

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৭

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৮

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৯

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

২০
X