কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

মোজতবা খামেনি ও ট্রাম্প। ছবি : সংগৃহীত
মোজতবা খামেনি ও ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র নয়, ইরানই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‌‌ইরানের প্রেসিডেন্ট এই মাত্র যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি চেয়েছেন।

বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালি যখন উন্মুক্ত, অবাধ এবং পরিষ্কার হবে, তখনই আমরা এটি বিবেচনা করব। তার আগ পর্যন্ত, আমরা ইরানকে ধ্বংস করে ধূলিসাৎ করে দেব অথবা তারা যেমনটি বলে প্রস্তর যুগে পাঠিয়ে দেব।

দাবি অনুযায়ী, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন। তবে যুদ্ধবিরতির এই প্রস্তাবের বিষয়ে ইরান কিংবা অন্য কোনো স্বতন্ত্র সূত্র থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর প্রায় এক মাস হতে চলল সর্বোচ্চ নেতার আসনে বসেছেন তার ছেলে মোজতবা খামেনি। কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত একবারের জন্যও তাকে জনসম্মুখে দেখা যায়নি। যদিও রাষ্ট্রীয় টেলিভিশনে তার বেশ কিছু বিবৃতি পড়ে শোনানো হয়েছে, তবে দীর্ঘ দৃশ্যমান অনুপস্থিতি বিশ্বজুড়ে নানা জল্পনা আর গুজবের জন্ম দিয়েছে। বিশেষ করে তার শারীরিক অবস্থা এবং অবস্থান নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

তবে সমস্ত আলোচনায় জল ঢেলে দিয়েছেন ইরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সি দেদোভ। আরটিভিআই নিউজ আউটলেটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মোজতবা খামেনি বর্তমানে ইরানেই অবস্থান করছেন। দেদোভের দাবি, সংগত কারণেই তিনি আপাতত জনসম্মুখে আসছেন না।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেচার ইনডেক্সে দেশে গবেষণায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১০

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১১

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১২

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৩

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৪

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৫

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৬

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৭

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৮

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৯

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

২০
X