কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে যা আছে

লক্ষ্যবস্তু নির্ধারণের দৃশ্য। পুরোনো ছবি
লক্ষ্যবস্তু নির্ধারণের দৃশ্য। পুরোনো ছবি

মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে, ইরান এখনও উল্লেখযোগ্য মাত্রায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা ধরে রেখেছে। সিএনএন-কে দেওয়া তথ্যে তিনটি সূত্র জানিয়েছে, গত পাঁচ সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার পরও ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস হয়নি।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনো অক্ষত রয়েছে। এছাড়া দেশটির অস্ত্রভাণ্ডারে হাজার হাজার একমুখী ড্রোন এখনও রয়েছে, যা মোট সক্ষমতার প্রায় ৫০ শতাংশ।

একজন সূত্র বলেন, ইরান এখনও পুরো অঞ্চলে বড় ধরনের ক্ষতি সাধনের সক্ষমতা রাখে। কিছু লঞ্চার হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে মাটির নিচে চাপা পড়লেও পুরোপুরি ধ্বংস হয়নি বলে ধারণা করা হচ্ছে।

গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত ক্রুজ ক্ষেপণাস্ত্রের বড় একটি অংশ অক্ষত রয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত হয়।

এদিকে, এই মূল্যায়ন জনসমক্ষে দেওয়া বক্তব্যের সঙ্গে কিছুটা ভিন্ন চিত্র তুলে ধরে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি এক ভাষণে দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে কমে গেছে এবং তাদের অস্ত্র কারখানা ও লঞ্চারগুলো ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে।

তবে গোয়েন্দা তথ্য বলছে, বাস্তবে ইরানের সামরিক সক্ষমতা এখনও পুরোপুরি নিষ্ক্রিয় হয়নি এবং পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি জটিল।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X