কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরান ইস্যুতে পোপ লিওর ওপর চটলেন ট্রাম্প

ট্রাম্প ও পোপ লিও। ছবি : সংগৃহীত
ট্রাম্প ও পোপ লিও। ছবি : সংগৃহীত

ইরান যুদ্ধকে ঘিরে অবস্থান নিয়ে ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, পোপের দৃষ্টিভঙ্গি পররাষ্ট্রনীতির জন্য ক্ষতিকর। খবর সিএনএনের।

ট্রাম্প বলেন, আমরা এমন একজন পোপ চাই না, যিনি পারমাণবিক অস্ত্র নিয়ে নরম অবস্থান নেন। তিনি আরও যোগ করেন, আমি পোপ লিওর ভক্ত নই।

সাম্প্রতিক পোপের বক্তব্যকে কেন্দ্র করে এই মন্তব্য এসেছে। সম্প্রতি পোপ লিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী অবস্থান নিয়ে সমালোচনা করেন এবং ট্রাম্পের কিছু বক্তব্যকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।

বিশেষ করে, যুদ্ধের এক পর্যায়ে ট্রাম্পের ‘একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে’ মন্তব্যের পর পোপের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে।

এদিকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের শান্তি আলোচনায় একটি চুক্তির একেবারে কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার দাবি, আলোচনায় যুক্তরাষ্ট্রের একচুলও ছাড় না দেওয়া, বারবার অবস্থান পরিবর্তন এবং নানা ধরনের চাপই এ ব্যর্থতার মূল কারণ।

আব্বাস আরাগচি বলেন, যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে ইরান সম্পূর্ণ সদিচ্ছা নিয়ে আলোচনায় অংশ নিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান আলোচনাকে ব্যর্থ করে দেয়।

আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, গত ৪৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের এই আলোচনায় ইরান আন্তরিকভাবে অংশ নিয়েছিল। কিন্তু ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের একেবারে কাছাকাছি পৌঁছেও তারা বাধার মুখে পড়ে।

কালবেলা/এএএম/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১০

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১১

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১২

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৪

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৫

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৬

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৭

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৯

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

২০
X