কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৯ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধের প্রস্তুতি, সবুজ সংকেতের অপেক্ষায় ইসরায়েল

এক বৈঠকে ইসরায়েল কাটজ। ছবি : সংগৃহীত
এক বৈঠকে ইসরায়েল কাটজ। ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, যুদ্ধ পুনরায় শুরু করতে তারা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে।

বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে তিনি এ মন্তব্য করেন। কাটজ বলেন, ইসরায়েলি বাহিনী প্রতিরক্ষা ও আক্রমণ দুই ক্ষেত্রেই প্রস্তুত রয়েছে এবং লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আইডিএফের সক্ষমতার কথা উল্লেখ করে কাটজ বলেন, নতুন করে হামলা হলে তা আগের চেয়ে আরও কঠোর ও ব্যাপক হবে।

তিনি আরও দাবি করেন, সম্ভাব্য অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্ব এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। একই সঙ্গে দেশটির অর্থনৈতিক কাঠামোকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পারে এমন হামলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

এদিকে হরমুজ প্রণালিতে কোনো নৌযান মাইন পুঁতে রাখার চেষ্টা করলে তাৎক্ষণিক গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে এমন কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাম্প বলেন, বর্তমানে মার্কিন নৌবাহিনীর মাইন অপসারণকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি এ কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন এবং আগের তুলনায় তিনগুণ জোরদার করার কথা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১০

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১১

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১২

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৩

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৪

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৫

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৬

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৭

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৯

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

২০
X