কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

জব্দ জাহাজের ৬ ইরানি নাবিক মুক্ত, যুক্তরাষ্ট্রের হাতে থাকা বাকিদের কী অবস্থা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি কনটেইনার জাহাজ ‘তউসকা’র ২৮ ক্রুর মধ্যে ৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং তারা ইতোমধ্যে ইরানে ফিরে গেছেন। এ তথ্য জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, বাকি নাবিকদের মুক্তির জন্য প্রচেষ্টা চলছে। ইরান তাদের ‘যুক্তরাষ্ট্রের হাতে জিম্মি’ হিসেবে উল্লেখ করেছে।

গত ১৯ এপ্রিল ওমান উপসাগরে চাবাহার বন্দরের কাছ থেকে ইরানি পতাকাবাহী জাহাজ তউসকা জব্দ করে মার্কিন বাহিনী। এ ঘটনাকে ‘স্পষ্ট জলদস্যুতা’ হিসেবে নিন্দা জানিয়েছে তেহরান।

ইরানের প্রধান সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, জাহাজে ক্রুদের পরিবারের সদস্যরা থাকায় সে সময় সশস্ত্র বাহিনী কোনো হস্তক্ষেপ করেনি।

এদিকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ অব্যাহত রেখেছে। ফলে ইরানের বন্দরগামী ও বন্দর থেকে আসা জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। ইসলামাবাদে ১১ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ হওয়ার পর এই অবরোধ কার্যকর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১০

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১১

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১২

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৩

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৪

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৫

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৬

কমলো এলপি গ্যাসের দাম

১৭

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৮

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৯

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

২০
X