কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৬:২৭ পিএম
আপডেট : ০৬ মে ২০২৬, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ শেষের খবরে চাঙা শেয়ারবাজার

যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতার ইঙ্গিতে শেয়ারবাজারে উত্থান দেখা দিয়েছে। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতার ইঙ্গিতে শেয়ারবাজারে উত্থান দেখা দিয়েছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিতে আন্তর্জাতিক শেয়ারবাজারে বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। পাশাপাশি বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে।

বুধবার (৬ মে) সংবাদমাধ্যম সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০, ডাও এবং নাসডাক সূচকে ঊর্ধ্বমুখী রয়েছে, যা শক্তিশালী লেনদেন শুরুর ইঙ্গিত দিচ্ছে। এর আগে টানা ঊর্ধ্বগতিতে এসঅ্যান্ডপি ৫০০ নতুন রেকর্ড স্পর্শ করে।

ইউরোপের বাজারেও একই চিত্র দেখা গেছে। লন্ডনের এফটিএসই ১০০, জার্মানির ডিএএক্স এবং প্যারিসের সিএসি ৪০ সূচক ২ শতাংশের বেশি বেড়েছে।

এশিয়ার বাজারেও শক্তিশালী উত্থান লক্ষ্য করা গেছে। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ৬.৪৫ শতাংশ বেড়েছে। বিশেষ করে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং এর শেয়ারের দাম ১৪.৪ শতাংশ বৃদ্ধির ফলে কোম্পানিটির বাজারমূল্য প্রথমবারের মতো এক ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে।

উল্লেখ্য, ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অগ্রগতি এবং একটি সমঝোতার লক্ষ্যে হরমুজ প্রণালিতে চলমান সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, স্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনা এখনো অনিশ্চিত।

নেদারল্যান্ডসভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান আইএনজির বিশ্লেষকরা জানিয়েছেন, শেয়ারবাজারে উত্থান ঘটলেও তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

যুবককে বুকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগে আটক ১

নতুন ভিসানীতির অনুমোদন

শ্রমিক নেতাকে হত্যার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার 

স্প্যানিশ অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন

১০

সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ১৬ 

১১

গ্যাস বিল নিয়ে প্রতারণা, পরিশোধের বিষয়ে জরুরি সতর্কবার্তা

১২

পা দিয়ে লিখে এইচএসসি দিচ্ছেন পলি রানী

১৩

একইভাবে বিশ্বকাপ থেকে ৩ দলের বিদায়, নেপথ্যে ‘৮৬ মিনিট অভিশাপ’

১৪

অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৫

এশিয়ার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টার্স এফসি

১৬

৪ অভিজাত এলাকায় কাদামাটি অপসারণে সহযোগিতা করবে ডিএনসিসি

১৭

যুক্তরাষ্ট্রে নিরাপত্তাকর্মীদের তল্লাশি থেকে রেহাই নেই মেসিরও

১৮

চট্টগ্রাম অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস / সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

১৯

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন ভূতাপেক্ষ পদোন্নতি ও বকেয়া সুবিধা

২০
X