বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

তেল উৎপাদন বাড়াতে পারে ওপেক প্লাস

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেল উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে ওপেক প্লাস। বিশ্লেষকদের মতে, জোটের সাতটি সদস্য দেশ রোববারের (৫ জুলাই) ভার্চুয়াল বৈঠকে আগস্ট মাসের জন্য অপরিশোধিত তেলের উৎপাদন কোটা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে।

সৌদি আরব, রাশিয়াসহ ওপেক প্লাসের সাতটি দেশ উৎপাদন নীতি পর্যালোচনায় অনলাইনে বৈঠকে বসছে। বিশ্লেষকদের ধারণা, ধাপে ধাপে আগের উৎপাদন কাটছাঁট প্রত্যাহারের প্রক্রিয়া অব্যাহত থাকবে।

সুইস ব্যাংক ইউবিএসের পণ্য বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, প্রতিদিন প্রায় ১ লাখ ৮৮ হাজার ব্যারেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে। তবে তিনি উল্লেখ করেন, বাস্তবে সদস্য দেশগুলোর উৎপাদন এখনো নির্ধারিত লক্ষ্যমাত্রার নিচেই রয়েছে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের সময় ইরানের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি ও উৎপাদন কমে গিয়েছিল। ওপেকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিক থেকে মে মাস পর্যন্ত সৌদি আরব, ইরাক ও কুয়েতের সম্মিলিত উৎপাদন প্রতিদিন প্রায় ৬ মিলিয়ন ব্যারেল কমে যায়।

তবে গত ১৭ জুন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়ে সমঝোতা হওয়ার পর পরিস্থিতির উন্নতি শুরু হয়। এরপর থেকে ধীরে ধীরে তেল পরিবহন স্বাভাবিক হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও যুদ্ধ-পূর্ব পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে। সূত্র: এএফপি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

১০

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১১

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১২

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১৩

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১৪

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১৫

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১৬

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৭

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৯

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

২০
X