কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

লিন্ডসে গ্রাহামের অসমাপ্ত সিনেট মেয়াদে নিয়োগ পেলেন তার বোন

ডারলাইন গ্রাহাম নরডোন। ছবি: সংগৃহীত
ডারলাইন গ্রাহাম নরডোন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের অসমাপ্ত সিনেট মেয়াদ পূরণের জন্য তার বোন ডারলাইন গ্রাহাম নরডোনকে নিয়োগ দিয়েছেন। খবর এনবিসি নিউজের।

সোমবার এক সংবাদ সম্মেলনে গভর্নর ম্যাকমাস্টার বলেন, আইন অনুযায়ী আজ আমার দায়িত্ব এবং সম্মানের বিষয় হলো এমন একজনকে নিয়োগ দেওয়া, যিনি এই অসাধারণ ও অপ্রতিস্থাপনীয় মানুষের বাকি মেয়াদ পূরণ করবেন।

তিনি আরও বলেন, লিন্ডসে সারাজীবন তার ছোট বোনের পাশে ছিলেন। এখন তার ছোট বোনই তার অসমাপ্ত কাজ শেষ করবেন।

নিয়োগ পাওয়ার পর ডারলাইন গ্রাহাম নরডোন গভর্নরকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি আমার জন্য অনেক বড় সম্মানের। লিন্ডসে সবসময় আমার পাশে ছিলেন, এখন আমি তার জন্য দায়িত্ব পালন করব।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে তিনি শপথ নেবেন। শপথ নেওয়ার পর তিনি সাউথ ক্যারোলাইনার ইতিহাসে প্রথম নারী মার্কিন সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

এর কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে গভর্নর ম্যাকমাস্টারকে ডারলাইন গ্রাহাম নরডোনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়ার সুপারিশ করেন। তিনি এটিকে লিন্ডসে গ্রাহামের প্রতি একটি চমৎকার শ্রদ্ধাঞ্জলি বলে উল্লেখ করেন।

ডারলাইন গ্রাহাম নরডোন তার ভাইয়ের ছয় বছরের সিনেট মেয়াদের অবশিষ্ট অংশ সম্পন্ন করবেন, যা আগামী ৩ জানুয়ারি শেষ হবে। গত শনিবার ৭১ বছর বয়সে লিন্ডসে গ্রাহাম মারা যান। তার কার্যালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, ধমনিতে চর্বি জমে মহাধমনি ফেটে যাওয়াই তার মৃত্যুর কারণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে শর্তে হরমুজে ২০ শতাংশ ফি প্রত্যাহার করলেন ট্রাম্প

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

যে কারণে বাতিল ইয়ামালের গোল

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

অপ্রতিরোধ্য ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিখুঁত স্পেন

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

১০

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

১১

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

১২

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

১৩

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

১৪

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

১৫

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১৬

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

১৭

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

১৮

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

১৯

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

২০
X