কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জর্ডানের বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানে অবস্থিত একটি বিমানঘাঁটিতে থাকা মার্কিন বাহিনী ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের পক্ষ থেকে এ হামলাকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের জবাব হিসেবে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে, জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা ইরান থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ইরানের দাবি করা হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফলে ঘটনাটির প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়।

প্রসঙ্গত, ইতিহাসে প্রথমবারের মতো মানবহীন ‘কামিকাজে ড্রোন বোট’ ব্যবহার করে ইরানের নৌঘাঁটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত রোববার হরমুজ প্রণালির কাছে বন্দর আব্বাস নৌঘাঁটির সাবমেরিন ও যুদ্ধজাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্রে তিনটি ড্রোন বোট দিয়ে হামলা চালানো হয়।

এটি যুদ্ধক্ষেত্রে মার্কিন বাহিনীর প্রথম সমুদ্র ড্রোন ব্যবহার। যুক্তরাষ্ট্রের দাবি, হামলায় ইরানের নৌ-সক্ষমতা দুর্বল হয়েছে।

সেন্টকম প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন বোট বন্দর আব্বাস নৌঘাঁটির জেটির দিকে এগিয়ে গিয়ে আঘাত হানার সঙ্গে সঙ্গে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। মার্কিন বাহিনী অভিযানটিকে সফল বলে দাবি করেছে।

মূলত এই হামলা ইউক্রেনের ব্যবহৃত কামিকাজে সামুদ্রিক ড্রোন কৌশলের সঙ্গে মিল যায়। ইউক্রেন কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজে এ ধরনের ড্রোন ব্যবহার করে ব্যাপক সাফল্য পেয়েছিল। এর পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ এই প্রযুক্তির উন্নয়নে বিনিয়োগ বাড়ায়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৭ তলা ভবনে আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি

আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

গোল করে প্রথমে এগিয়ে গিয়েও স্বপ্নভঙ, কী ভুল ছিল ইংল্যান্ডের

মেসিদের অলআউট অ্যাটাকে মুগ্ধ ব্রাজিলিয়ান কিংবদন্তি

পরপর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারাটা অবিশ্বাস্য: মেসি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী / জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে

চার দশকের ব্যবসায়িক পথচলায় শওকত আলী চৌধুরী

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

বিশ্বকাপের যে অনন্য কীর্তি এখন শুধুই মেসির

১০

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

১১

২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

১২

আর্জেন্টিনার বিজয়ে ওমর সানী-জয়ের ‘চাবুক যুদ্ধ’

১৩

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান

১৪

যেভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট কাটল আর্জেন্টিনা

১৫

জুলাই শহীদদের আত্মত্যাগ মনে করিয়ে দেয় ক্ষমতার মালিক জনগণ: রাষ্ট্রপতি

১৬

হারের বেদনার মধ্যেও মেসির বন্দনা, যা বললেন হ্যারি কেন

১৭

গভীর সাগরে যেতে জেলেদের নিষেধ

১৮

২৬ কার্যদিবসে বাজেট অধিবেশন শেষ, ১০ বিল পাস

১৯

ফটিকছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

২০
X