কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০১:৫২ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

আমরা এগিয়ে যাচ্ছি, আজ রাতেও হামলা চালানো হবে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র খুব দ্রুতই ইরানকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে। একই সঙ্গে তিনি বলেন, হরমুজ প্রণালিতে নৌ অবরোধ পুনর্বহাল করা ইরানের ওপর চাপ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খবর এবিসি নিউজের।

মঙ্গলবার থেকে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ আবার কার্যকর হওয়ার কথা। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সবকিছু খুব দ্রুত এগোচ্ছে। আমরা তাদের সামরিক শক্তি ধ্বংস করে দিয়েছি। আমরা তাদের ওপর খুব কঠোর হামলা চালাচ্ছি।

তিনি আরও দাবি করেন, কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। কিন্তু পরে ইরান চুক্তির একটি বিষয় পছন্দ না হওয়ায় তা থেকে সরে যায়।

ট্রাম্প বলেন, তারা (ইরান) ভিন্নভাবে চিন্তা করে, আর আমরা সেটা মেনে নেব না। আমরা এগিয়ে যাচ্ছি। আজ রাতেও হামলা চালানো হবে। হরমুজ প্রণালিসহ তাদের সব ধরনের সক্ষমতা আমরা লক্ষ্যবস্তু করছি। শেষ পর্যন্ত পুরো বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে থাকবে।

তিনি আরও বলেন, খুব দ্রুতই আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসব।

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের প্রসঙ্গে ট্রাম্প বলেন, শুধু বিমান হামলার চেয়ে নৌ অবরোধ আরও বেশি কার্যকর হতে পারে। তবে তার মতে, হামলা ও অবরোধ দুই কৌশল একসঙ্গে প্রয়োগ করাই সবচেয়ে বেশি ফল দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

আর্জেন্টিনাকে নিয়ে ‘কড়া’ মন্তব্য সাবেক ব্রাজিলিয়ান তারকার

ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর মওকুফের খবর ভুয়া: আইনজীবী

এসডিজি ৩.৪ অর্জনে এফওপিএল বাস্তবায়নে গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণের আহ্বান

ইরান যুদ্ধকে ‘বিপর্যয়’ বললেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

সংসদে শিক্ষামন্ত্রী / শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান, প্রয়োজনে ফের পরীক্ষা

মার্কিন হামলায় ইরানে একই পরিবারের ৩ সদস্য নিহত

গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-ফসলি জমি

ইরানের রাষ্ট্রদূতকে তলব করল ভারত

বৈঠকে বসেছে লেবানন-ইসরায়েল, আলোচনার কেন্দ্রে যে বিষয়

১০

যে ৫ অভ্যাস নীরবে হাড় দুর্বল করে

১১

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

১২

শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার

১৩

‘আমি কে, তুমি কে, মুরগি মুরগি’ স্লোগানে মুখর বরিশাল-ঢাকা মহাসড়ক

১৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অবরোধ, অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

১৫

ব্যবসায়ীকে তুলে নিয়ে কান কামড়ে দিলেন বিএনপি নেতা

১৬

রাতে ভাত খাওয়া ভালো নাকি ক্ষতি? জানালেন পুষ্টিবিদ

১৭

বিছানায় পড়েছিল গৃহবধূর লাশ, হদিস নেই স্বামী-সন্তানের

১৮

আইআরজিসিকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত অযৌক্তিক: ইরান

১৯

সরকার পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করেছে: রিজভী

২০
X