কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

গৃহবন্দি ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: সংগৃহীত
আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে গোপনে যোগাযোগের তথ্য পাওয়ার পর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে গৃহবন্দি করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)।

সোমবার (১৩ জুলাই) নিউ ইয়র্ক টাইমসের বরাতে দ্য জেরুজালেম পোস্ট জানায়, আহমাদিনেজাদের সঙ্গে ইসরায়েলের যোগাযোগের একটি বড় তথ্য উদঘাটনের পর ইরানি কর্তৃপক্ষ তাকে আটক করে ঘরে আটকে রেখেছে।

প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, কয়েক বছর ধরে ইসরায়েল আহমাদিনেজাদকে গোয়েন্দা সম্পদ হিসেবে ব্যবহার করার জন্য গোপন অভিযান চালিয়ে আসছিল। এমনকি একপর্যায়ে ইরানের বর্তমান শাসনব্যবস্থা ক্ষমতাচ্যুত করে তাকে দেশটির নেতৃত্বে বসানোর পরিকল্পনাও ছিল বলে তদন্তে উঠে এসেছে।

দ্য নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শুরুতে এই গোপন তৎপরতা শুরু হয়। সেসময় রেক্টর গেরগেই দেলি নামের হাঙ্গেরি সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আহমাদিনেজাদকে জলবায়ু পরিবর্তনবিষয়ক একটি সম্মেলনে আমন্ত্রণ জানানোর অনুরোধ করেন।

দেলি জানান, তাকে বলা হয়েছিল ওই সম্মেলনের আড়ালে আহমাদিনেজাদ ও ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে গোপন আলোচনা হবে। নিজের ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলেও তিনি আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, ‘যদি দুটি শত্রু পক্ষ নিজেদের মধ্যে কথা বলতে চায়, তাহলে তাদের কথা বলার সুযোগ করে দেওয়া উচিত।’

সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ডেভিড বার্নিয়া নিজে বুদাপেস্টে গিয়ে আহমাদিনেজাদের সঙ্গে দেখা করেছিলেন।

প্রতিবেদনে দাবি করা হয়, পরবর্তী সময়ে ইসরায়েল আহমাদিনেজাদের মুখপাত্র আলি আকবর জাভানফেকরের কাছে কয়েক দফা গোপনে অর্থ পাঠায়। ইসরায়েলি এজেন্টরা তার সঙ্গে একাধিকবার বৈঠকও করেন।

এর আগে ফেব্রুয়ারিতে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, আহমাদিনেজাদের বাসভবনে ইসরায়েল বিমান হামলা চালায়। ওই হামলায় তার দেহরক্ষী ও গাড়ি লক্ষ্য করা হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়।

এরপর মোসাদের সদস্যরা তাকে উদ্ধার করে একটি গোপন নিরাপদ স্থানে নিয়ে যায় বলে দাবি করা হয়। তবে পরে তিনি কেন ওই স্থান ছেড়ে বেরিয়ে যান, তা স্পষ্ট নয়। দীর্ঘদিন পর তাকে দেখা যায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায়।

ইরানি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, বর্তমানে আহমাদিনেজাদকে আইআরজিসির গোয়েন্দা শাখার হেফাজতে রাখা হয়েছে এবং তিনি গৃহবন্দি রয়েছেন।

আহমাদিনেজাদের সাবেক উপদেষ্টা ও ঘনিষ্ঠ সহযোগী আবদোলরেজা দাভারি বলেন, সাবেক প্রেসিডেন্ট অর্থের জন্য ইসরায়েলের সঙ্গে কাজ করতেন না।

তিনি বলেন, ‘তার অর্থ এবং বড় নেটওয়ার্ক রয়েছে। তিনি এটি করতেন ক্ষমতার জন্য। তিনি ক্ষমতার শীর্ষে থাকতে চান।’

আরেক সহযোগীর দাবি, আহমাদিনেজাদ বিদেশি শক্তির সহায়তায় ইরানের নতুন শাসক হওয়ার আকাঙ্ক্ষার কথা বলেছিলেন। তিনি আশঙ্কা করতেন, কোনো যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এমন কাউকে বেছে নিতে পারে, যিনি ইরানে অস্থিতিশীলতা তৈরি করবেন।

ওই সহযোগী আরও বলেন, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে তিনবার অযোগ্য ঘোষিত হওয়ার পর আহমাদিনেজাদ দেশটির রাজনৈতিক ব্যবস্থার ওপর আস্থা হারাতে শুরু করেন।

তার অভিযোগ ছিল, ইরানের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে খামেনির সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়েছিল। সহযোগীর ভাষ্য অনুযায়ী, আহমাদিনেজাদ অতীতে বলেছিলেন, তিনি আবার ক্ষমতায় ফিরলে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বিজয়ে ওমর সানী-জয়ের ‘চাবুক যুদ্ধ’

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান

যেভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট কাটল আর্জেন্টিনা

জুলাই শহিদদের আত্মত্যাগ মনে করিয়ে দেয় ক্ষমতার মালিক জনগণ: রাষ্ট্রপতি

হারের বেদনার মাঝেও মেসির বন্দনা, যা বললেন হ্যারি কেইন

গভীর সাগরে যেতে জেলেদের নিষেধ

২৬ কার্যদিবসে বাজেট অধিবেশন শেষ, ১০ বিল পাস

ফটিকছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা

শৈশব থেকেই এমন এক গোলের স্বপ্ন দেখতাম: লাউতারো মার্তিনেস

১০

আবহাওয়া অধিদপ্তরের ৫ নষ্ট রাডারের একটি সচল হলো কেবল

১১

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

১২

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, বহু নিহতের শঙ্কা

১৩

পাবনার সড়কে ঝরলো ২ প্রাণ, আহত ৪

১৪

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

১৫

৮৬ থেকে ২৬ / ম্যারাডোনা-মেসি এক সুতোয় গাঁথা

১৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের

১৭

সাতসকালে এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান

১৮

ব্রাহ্মণপাড়ায় চার দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

১৯

সড়কে প্রাণ গেল ট্রাকচালকের

২০
X