কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধকে ‘বিপর্যয়’ বললেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি। ছবি : সংগৃহীত
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি। ছবি : সংগৃহীত

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ একটি ‘বিপর্যয়’ এবং এটি ঘোষিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। একই সঙ্গে তিনি বলেন, এই যুদ্ধের জন্য জাতিসংঘের কোনো অনুমোদনও নেই।

ফরাসি দৈনিক ‘লে মন্ড’-এ প্রকাশিত এক মতামত নিবন্ধে আল বুসাইদি লেখেন, ‘এই যুদ্ধ একটি বিপর্যয়।’ মঙ্গলবার নিবন্ধের সারসংক্ষেপ প্রকাশ করে আলজাজিরা।

তিনি আরও বলেন, “যদিও এই যুদ্ধ উপসাগরীয় অঞ্চলে ‘কনটেইনমেন্ট’ নীতির দীর্ঘদিনের ধারণার অবসান ঘটাতে পারে, তবে সেক্ষেত্রে একটি আরও ন্যায়সংগত, বাস্তবসম্মত ও কার্যকর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার পথ তৈরি হতে পারে। এতে প্রায় অর্ধশতাব্দীর কৌশলগত ভুল সংশোধনের সুযোগ সৃষ্টি হবে।”

ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মতে, মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে গুরুতর হুমকি তেহরান থেকে নয়; বরং তেল আবিব থেকে আসছে।

ওমান দীর্ঘদিন ধরে আঞ্চলিক সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে আসছে। তবে আল বুসাইদির এই মন্তব্যের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৭ তলা ভবনে আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি

আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

গোল করে প্রথমে এগিয়ে গিয়েও স্বপ্নভঙ, কী ভুল ছিল ইংল্যান্ডের

মেসিদের অলআউট অ্যাটাকে মুগ্ধ ব্রাজিলিয়ান কিংবদন্তি

পরপর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারাটা অবিশ্বাস্য: মেসি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী / জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে

চার দশকের ব্যবসায়িক পথচলায় শওকত আলী চৌধুরী

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

বিশ্বকাপের যে অনন্য কীর্তি এখন শুধুই মেসির

১০

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

১১

২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

১২

আর্জেন্টিনার বিজয়ে ওমর সানী-জয়ের ‘চাবুক যুদ্ধ’

১৩

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান

১৪

যেভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট কাটল আর্জেন্টিনা

১৫

জুলাই শহীদদের আত্মত্যাগ মনে করিয়ে দেয় ক্ষমতার মালিক জনগণ: রাষ্ট্রপতি

১৬

হারের বেদনার মধ্যেও মেসির বন্দনা, যা বললেন হ্যারি কেন

১৭

গভীর সাগরে যেতে জেলেদের নিষেধ

১৮

২৬ কার্যদিবসে বাজেট অধিবেশন শেষ, ১০ বিল পাস

১৯

ফটিকছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

২০
X