বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

ভারত-যুক্তরাষ্ট্র বৈঠকে খুলবে কি বাণিজ্য চুক্তির জট

দিল্লিতে আলোচনা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চ শুল্ক বসানোর পর ভারতের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে স্থগিত হওয়া আলোচনা ফের শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে এ বাণিজ্য বৈঠক হয়। এতে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ। তার সঙ্গে বসেছেন নয়াদিল্লির প্রতিনিধি বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল। ভারত সরকার বলছে,দুই দেশের প্রধান আলোচক আবার আলাপ শুরু করেছেন। ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসানোর পর যে পরিস্থিতি দেখা দিয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা করা হচ্ছে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল বলেছেন, ‘আমরা ভবিষ্যৎ বাণিজ্যের স্পষ্ট চিত্র পেতে চাই। তাই এ আলোচনা হচ্ছে।’

এই আলোচনা শুধু মঙ্গলবারই হওয়ার কথা। এই আলোচনার ফলের ওপর ভিত্তি করে ঠিক হবে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক পর্যায়ের আলোচনা কবে শুরু হবে। তিনি আরও বলেন, ‘মঙ্গলবার দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য আলোচনা হচ্ছে না। আমরা অবশ্যই বাণিজ্য নিয়ে আলোচনা করব। তবে আমরা দেখব, ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্ভব কি না।’

ভারতে যিনি এবার মার্কিন রাষ্ট্রদূত হতে চলেছেন, সেই সার্জিও গোর বলেছেন, ভারতীয় বাণিজ্যমন্ত্রীকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতে বণিকসভা ফিকির সাবেক পরামর্শদাতা অঞ্জন রায় ডিডব্লিউকে বলেছেন, ‘এখন যা অবস্থা, তাতে শুল্ক বসানোর ফলে দুই দেশের কিছুটা অসুবিধা হবে ঠিকই, তবে অর্থনীতিতে খুব বড় ধাক্কা লাগবে না। কারণ, এখন যে শুল্ক বসানো হয়েছে, তা পণ্যের ওপর।’

অঞ্জন রায়ের মতে, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প হলেন এমন এক ব্যক্তি, যিনি পরমুহূর্তে কী করবেন, তা কেউ জানেন না। তিনি আজ এক কথা বলছেন, একরকম সিদ্ধান্ত নিয়েছেন, কাল অন্য সিদ্ধান্ত নিতে পারেন। তিনি আনপ্রেডিকটেবল। সেজন্যই এই আলোচনায় কতটা ফল হবে, তা আগে থেকে বলা যাচ্ছে না।’

প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা ডিডব্লিউকে বলেছেন, ‘যে পরিস্থিতিতে আলোচনা হচ্ছে, তা অনুকূল পরিবেশ নয়। দুই দেশের মধ্যেই একটা সন্দেহের পরিবেশ আছে। ভারত একটা রেডলাইন টেনে দিয়েছে। তারা রাশিয়ার তেল কেনা বন্ধ করবে না। তারা কৃষি ও ডেইরি ক্ষেত্রকে খুলে দেবে না। এরপরও আলোচনা সফল হতে পারে, যদি ট্রাম্প চান এবং মোদি কিছু ক্ষেত্রে শুল্কে ছাড় দেন। সেটা পরের কথা। তবে আলোচনা শুরু হয়েছে, এটাই গুরুত্বপূর্ণ বিষয়।’

ডোনাল্ড ট্রাম্প কয়েক মাস ধরে বাণিজ্য চুক্তির আশা দেখালেও ভারতের আমদানির ওপর নতুন শুল্ক ৫০ শতাংশে দ্বিগুণ করে দেওয়ায় দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এর মধ্যে ভারতের রাশিয়ার তেল কেনার জন্য ২৫ শতাংশ শুল্ক অন্যতম। এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় ভারতের ওপর শুল্কের হার অনেক বেশি। ট্রাম্প ও তার কর্মকর্তারা বলছেন, এতে ভারত ইউক্রেনের যুদ্ধকে অর্থায়ন করছে। আর এই অভিযোগ নয়াদিল্লি বারবার খারিজ করে দিয়েছে। সে সময় ভারত কড়া বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিল, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অন্যায্য, অযৌক্তিক ও অনর্থক। জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে ভারত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানিয়েছিল নয়াদিল্লি। এ ছাড়া প্রধানমন্ত্রী মোদিও বিভিন্ন বক্তৃতায় বুঝিয়ে দিয়েছেন, দেশীয় পণ্যের ওপর গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি। এখন প্রেসিডেন্ট ট্রাম্প পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।

কয়েক সপ্তাহের টানাপোড়েনের পর মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনায় তারা অগ্রগতি চায় এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও কথা বলবেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X