কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

আঞ্চলিক সহযোগিতার প্রধান চালিকাশক্তি হতে পারে ভারত-বাংলাদেশ

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি : সংগৃহীত
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভৌগোলিক নৈকট্য, অর্থনৈতিক সক্ষমতা ও ভবিষ্যৎ প্রত্যাশা কাজে লাগিয়ে ভারত ও বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতার প্রধান চালিকাশক্তি হয়ে উঠতে পারে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রতিরক্ষা কলেজে (এনডিসি) এ বছরের কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভারতের পররাষ্ট্রনীতি, উন্নয়ন কৌশল এবং দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘমেয়াদি ভিশন তুলে ধরে প্রণয় ভার্মা বলেন, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, বৈশ্বিক শাসন কাঠামোর সংস্কার, গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ভারতের বৈশ্বিক সম্পৃক্ততা দিন দিন বাড়ছে।

তিনি জানান, ভারতের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের মধ্যে বাংলাদেশ বিশেষ গুরুত্ব পায়। ‘প্রতিবেশী প্রথম নীতি’, ‘অ্যাক্ট ইস্ট পলিসি’, ‘মহাসাগর নীতি’ এবং ভারতের ইন্দো-প্যাসিফিক ভিশনের মধ্য দিয়ে এ সম্পর্কের দিকনির্দেশনা প্রতিফলিত হয়।

ভারতের হাইকমিশনার বলেন, দুই গুরুত্বপূর্ণ অর্থনীতি হিসেবে ভারত ও বাংলাদেশ বিমসটেক কাঠামোর আওতায় আঞ্চলিক একীভূতকরণের মূল চালিকাশক্তি। ঢাকায় যার সদর দপ্তর রয়েছে এবং যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবৃদ্ধি একত্রিত করতে কাজ করছে।

প্রণয় ভার্মা জোর দিয়ে বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও স্থিতিশীল, ইতিবাচক ও পারস্পরিকভাবে উপকারী করতে তারা অঙ্গীকারবদ্ধ। এই অংশীদারত্বে দুই দেশের জনগণই হবে প্রধান অংশীদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X