বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৩:১২ পিএম
প্রিন্ট সংস্করণ

জাতিসংঘে পাকিস্তানের কঠোর সমালোচনায় ভারত

কাশ্মীর প্রসঙ্গ
জাতিসংঘে পাকিস্তানের কঠোর সমালোচনায় ভারত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের কঠোর সমালোচনা করেছে ভারত। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পরভথনেনি হরিশ বলেন, পাকিস্তান ‘পদ্ধতিগত গণহত্যা’ চালায় এবং শুধু ভ্রান্তি ও অতিরঞ্জনের মাধ্যমে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তারা এমন এক দেশ যারা নিজের জনগণের ওপরই বোমা মারে। গতকাল মঙ্গলবার পরভথনেনি হরিশের মন্তব্যটি আসে কাশ্মীরি নারীদের নিয়ে এক পাকিস্তানি কর্মকর্তার বক্তব্যের পরপরই। ওই কর্মকর্তা অভিযোগ করেন, কাশ্মীরি নারীরা ‘দশকের পর দশক যৌন সহিংসতার শিকার’ হয়ে আসছেন। খবর এনডিটিভির।

হরিশ বলেন, ‘প্রতি বছর, দুর্ভাগ্যবশত আমাদের নিয়তি হলো পাকিস্তানের বিভ্রান্তিমূলক বক্তৃতা শোনা, বিশেষত জম্মু ও কাশ্মীর নিয়ে—যে ভারতীয় ভূখণ্ডের প্রতি তারা লালায়িত। নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডায় আমাদের পথপ্রদর্শক ভূমিকা নির্ভুল ও অক্ষুণ্ন।’ তিনি আরও বলেন, ‘‘পাকিস্তান এমন একটি দেশ, যারা ১৯৭১ সালে অপারেশন সার্চলাইট পরিচালনা করেছিল এবং নিজেদের সেনাবাহিনী তার দেশের প্রায় ৪ লাখ নারীর ওপর গণধর্ষণের ‘পদ্ধতিগত অভিযান’ চালিয়েছিল।’

এই কূটনীতিক বলেন, ‘বিশ্ব পাকিস্তানের প্রচারের ভেতর দিয়ে সত্য দেখতে পাচ্ছে।’’

গত সপ্তাহেও ভারত পাকিস্তানকে তীব্রভাবে আক্রমণ করেছিল। জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের কাউন্সেলর কেএস মোহাম্মদ হুসেন গত মঙ্গলবার জেনেভায় মানবাধিকার পরিষদের ৬০তম অধিবেশনের সাধারণ বিতর্কে বলেন, ‘আমরা এটিকে ভীষণ বিদ্রুপাত্মক মনে করি যে, বিশ্বের অন্যতম নিকৃষ্ট মানবাধিকার রেকর্ডধারী একটি দেশ অন্যদের নৈতিক শিক্ষা দিতে চায়।’

পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে হুসেন বলেন, ‘ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে এই সম্মানিত মঞ্চের অপব্যবহার করার চেষ্টা তাদের ভণ্ডামিকেই প্রকাশ করে। ভিত্তিহীন প্রচার চালানোর বদলে, তাদের উচিত নিজেদের সমাজে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর চলমান রাষ্ট্র-পৃষ্ঠপোষক নির্যাতন এবং পদ্ধতিগত বৈষম্যের মোকাবিলা করা।’

ভারত বারবার পাকিস্তানকে জানিয়ে দিয়েছে, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে ছিল, আছে এবং চিরকালই থাকবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই

১০

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১১

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১২

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৩

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৪

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৫

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৬

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৭

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৮

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৯

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

২০
X