বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

ভেনেজুয়েলায় হামলায় কংগ্রেসের অনুমতি লাগবে না ট্রাম্পের

বাড়ল যুদ্ধের শঙ্কা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো । ছবি : সংগৃহীত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো । ছবি : সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকান আইনপ্রণেতারা একটি বিল খারিজ করে দিয়েছেন। বিলটি অনুমোদিত হলে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় কোনো সামরিক হামলা চালানোর আগে কংগ্রেসের অনুমতি নিতে হতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। খবর আলজাজিরার।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুই রিপাবলিকান আইনপ্রণেতা ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে আইনটির পক্ষে ভোট দেন। তবে তারপরও তাদের সমর্থন যথেষ্ট ছিল না। বিলটির পক্ষে পড়ে ৫১ ভোট এবং এর বিপরীতে ৪৯ ভোট। এ বিলটি খারিজ হয়ে যাওয়ার পর ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেন, ‘আমাদের কংগ্রেসের ভোটের অনুমোদন ছাড়া যুদ্ধে যাওয়া উচিত নয়।’

এদিকে, এ ভোট যখন চলছিল, তার আগে থেকেই দক্ষিণ আমেরিকার উপকূলে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি করা হচ্ছে। এ ছাড়া এর আগে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার আন্তর্জাতিক জলসীমায় মার্কিন সামরিক হামলায় কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের দাবি, তারা যে নৌকাগুলোতে হামলা চালিয়েছে, সেগুলো মাদক বহন করছিল। তবে লাতিন আমেরিকার নেতা, কিছু কংগ্রেস সদস্য, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও নিহতদের পরিবারগুলো এটিকে বিচারবহির্ভূত হত্যা বলে উল্লেখ করেছে। তাদের দাবি, নিহতদের বেশিরভাগই মৎস্যজীবী ছিলেন।

কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উপকূলের কাছে ক্যারিবীয় সাগরে কয়েক হাজার সেনা, একটি পারমাণবিক সাবমেরিন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীসহ বিপুলসংখ্যক ডেস্ট্রয়ার ও বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ পাঠিয়েছে। এ বিল বাতিল হয়ে যাওয়ার পর এ ভয় আরও বাড়ল যে, যে কোনো সময় ট্রাম্প ভেনেজুয়েলায় হামলা চালাতে পারেন। এর লক্ষ্য হতে পারে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করা।

ওয়াশিংটন মাদুরোকে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত করেছে। ট্রাম্পও ভেনেজুয়েলার মাটিতে হামলার ইঙ্গিত দিয়েছেন। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম শিফ বলেন, ‘এটি স্পষ্ট যে, এটি মূলত সম্ভাব্য শাসন পরিবর্তন ইস্যু।’ তিনি বলেন, ‘যদি প্রশাসন এ পথে যেতে এবং আমরা যুদ্ধের ঝুঁকিতে পড়ি, তবে এ বিষয়ে কংগ্রেসের মতামত নেওয়া উচিত।’

ফ্লাইট ট্র্যাকিং তথ্য দেখিয়েছে, গত বৃহস্পতিবার দুটি মার্কিন বি-৫২ বোমারু বিমান ভেনেজুয়েলার উপকূল বরাবর ক্যারিবিয়ান সাগরে উড়ে গেছে। ফ্লাইডরাডার ২৪-এর তথ্যানুযায়ী, বিমান দুটি ভেনেজুয়েলার উপকূলে সমান্তরাল উড়ে পূর্বদিকে কারাকাসের কাছে চক্কর কাটে এবং তারপর সমুদ্রের দিকে যায়। ভেনেজুয়েলার সীমার কাছে মার্কিন বিমানের উপস্থিতি এ পর্যন্ত অন্তত চতুর্থবার। অক্টোবরের মধ্য থেকে একবার বি-৫২ এবং দুবার বি-১বি বোমারু বিমান ভেনেজুয়েলার সীমানার কাছে উড়েছে।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মার্কিন জনগণের মাত্র ১৮ শতাংশই মাদুরোর সরকার পতনের জন্য সামরিক হস্তক্ষেপের পক্ষে। জরিপ প্রতিষ্ঠান ইউগভের জরিপে দেখা গেছে, ৭৪ শতাংশ মানুষ মনে করে, প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমতি ছাড়া বিদেশে হামলা চালাতে পারবেন না। এটি মার্কিন সংবিধানের সঙ্গে অসংগতিপূর্ণ।

তবে রিপাবলিকান আইনপ্রণেতারা সাম্প্রতিক হামলাগুলোকে সমর্থন করছেন। তারা ট্রাম্প প্রশাসনের মতোই এটিকে ‘মাদক বাহিনী’ বন্ধের প্রচেষ্টা হিসেবে দেখছেন। সিনেট ফরেন রিলেশনস কমিটির রিপাবলিকান চেয়ারম্যান জিম রিশ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সহস্রাধিক মার্কিনিকে প্রাণঘাতী মাদক থেকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নিয়েছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X