কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

সিজেপির মুখপাত্রদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। ছবি : সংগৃহীত
সিজেপির মুখপাত্রদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। ছবি : সংগৃহীত

ভারতে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট-এর প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা চেয়ে গত তিন দিন ধরেই বর্ষাকালীন অধিবেশনে আওয়াজ তুলছিলেন বিরোধী সংসদ সদস্যরা। বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হবে বলে আজ ঘোষণা করেছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। খবর হিন্দুস্তান টাইমসের।

স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আনুষ্ঠানিকভাবে জানান, সরকার এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং এই বিষয় পদক্ষেপও নিশ্চিত করেছে।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় দিল্লির বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সংসদে আপনারা কত সময় চান? সংক্ষিপ্ত আলোচনা, বিস্তারিত আলোচনা যাই চান সেটি সংসদের কার্য-উপদেষ্টা কমিটির মিটিংয়ে আপনারাই ঠিক করুন। বারো ঘণ্টা চান, আঠারো ঘণ্টা চান, বিরোধীরা যতই সময় চান না কেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত।

বিরোধীদের বার্তা দিয়ে তিনি বলেন, অভিযোগ পাল্টা অভিযোগ নয়, সমস্যার সমাধানে গঠনমূলক আলোচনা হওয়া উচিত এবং এই ক্ষেত্রে সরকারের সঙ্গে সঙ্গে বিরোধীদেরও দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে দায়িত্বশীল আলোচনায় আসতে হবে।

যদিও তার প্রেস বার্তায় বিরোধীদের উপর অভিযোগও এনেছেন তিনি। তিনি উল্লেখ করেন, তেলেঙ্গানা ও ঝাড়খণ্ড রাজ্যে কংগ্রেস ও কংগ্রেসের সঙ্গে বিরোধীদের জোট সরকার আছে। এরপরও সেখানে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে এসেছে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X