বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

বিহারে বড় জয়ের পথে বিজেপি জোট

ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার
বিহারে বড় জয়ের পথে বিজেপি জোট

ভারতের বিহারে ফের মোদি-নীতিশ ম্যাজিকে ধরাশায়ী রাহুল-লালুর জোট। ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসছেন ৭৪ বছরের নীতিশ কুমার। গতকাল শুক্রবার সকাল ৮টায় শুরু হয় ভোট গণনা। শুরু হতেই ছবিটা স্পষ্ট হয়ে যায়। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হয়। গণনার প্রথম থেকেই এগিয়ে যায় এনডিএ জোট।

প্রথম দুই ঘণ্টার গণনাতেই পেরিয়ে যায় ম্যাজিক ফিগার, ১২২। ২৪৩ আসনের বিহার বিধানসভায় এনডিএ জোট পায় ১২২ আসন। এখন পর্যন্ত গণনার ফল অনুযায়ী, ১৯১ আসনে এগিয়ে নীতিশ কুমারের জেডিইউ-এলজেপি-বিজেপির এনডিএ জোট। অন্যদিকে, আরজেডি-বাম-কংগ্রেসের মহাগাঁটবন্ধন জোট এগিয়ে আছে মাত্র ৪৮ আসনে।

রাজ্যের ৩৮টি জেলায় মোট ৪৬টি ভোট গণনাকেন্দ্র স্থাপন করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ১২২ জন রিটার্নিং অফিসার ও অবজারভারের তরফ থেকে এই প্রথমবার বিহারের কোনো বুথে পুনর্নির্বাচনের দাবি ওঠেনি।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, বিহারে প্রথম দফায় ভোট দিয়েছেন ৬৫ দশমিক শূন্য ৮ শতাংশ এবং দ্বিতীয় দফায় ভোট দিয়েছেন ৬৮ দশমিক ৭৬ শতাংশ। দুই দফা মিলিয়ে বিহারে মোট ভোটদানের হার ৬৬ দশমিক ৯১ শতাংশ, যা গতবারের তুলনায় ৯ দশমিক ৬২ শতাংশ বেশি। অতীতে কখনোই এই হারে বিহারের মানুষ ভোট দেননি।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১০

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১১

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১২

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১৩

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৪

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৫

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৬

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৮

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৯

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

২০
X