বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

চীন সীমান্তের কাছে চালু ভারতের নতুন বিমান ঘাঁটি

চীন সীমান্তের কাছে চালু ভারতের নতুন বিমান ঘাঁটি

হিমালয় পার্বত্য অঞ্চলে চীনের সীমান্তবর্তী লাদাখে মুধ-নিওমা নামের নতুন বিমান ঘাঁটি চালু করেছে ভারত। দেশটির বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং বুধবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ ঘাঁটিতে একটি সি-১৩০ জে পরিবহন বিমানে করে অবতরণের মাধ্যমে এটি চালু হয়। খবর এনডিটিভির।

ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মুধ-নিওমা এলাকায় নির্মাণ করা হয়েছে এই বিমান ঘাঁটি। এটির উচ্চতা সাগরপৃষ্ঠ থেকে ১৩ হাজার ফুট। সে হিসাবে এটি ভারতের উচ্চতম বিমান ঘাঁটি। এটি চীনের সীমান্তরেখা এলএসি থেকে ২৫ কিলোমিটার ভেতরে অবস্থিত।

কর্মকর্তারা জানিয়েছেন, বিমান ঘাঁটিটি কার্যকর করার ফলে সংবেদনশীল ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়বে বলে আশা করা হচ্ছে।

এদিন বিমানবাহিনী প্রধানের সঙ্গে পশ্চিমাঞ্চলীয় বিমান কমান্ডের প্রধান এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রও উপস্থিত ছিলেন।

এটি পরিচালনার জন্য ২১৮ কোটি রূপির এ প্রকল্পটি বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) দিয়ে বাস্তবায়ন করা হয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভারতীয় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সঞ্জীব কাপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন, ‘নির্মাণাধীন নতুন বিমান ঘাঁটির যুদ্ধবিমান অপারেশন পরিচালনা করার মতো সক্ষমতা থাকবে। আমাদের দুই শত্রুর জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠবে এ ঘাঁটি।’

দুই শত্রু বলতে পাকিস্তান ও চীনকে বুঝিয়েছেন এয়ার মার্শাল (অব.) সঞ্জীব কাপুর পাকিস্তান এবং চীনকে বুঝিয়েছেন। চীনের পাশাপাশি পাকিস্তানের সঙ্গেও সীমান্ত আছে লাদাখের।

এনডিটিভির খবরে বলা হয়েছে, বিমান ঘাঁটিটি এখন যুদ্ধবিমান, হেলিকপ্টার ও পরিবহন বিমান ব্যবহার করতে পারবে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

১০

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

১১

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১২

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১৩

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

১৪

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

১৫

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

১৬

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

১৭

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

১৮

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৯

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

২০
X