আবু তালহা রায়হান
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৯:২৩ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী। ছবি: সংগৃহীত
দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী। ছবি: সংগৃহীত

উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সফরকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন কওমি মাদ্রাসায় আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

বাংলাদেশে মুফতি আবুল কাসেম নোমানীর সফর বাস্তবায়ন কমিটির সিনিয়র সদস্য এবং খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সফরকালে আল্লামা আবুল কাসেম নোমানী রাজধানীর নিউমালিবাগ মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদসহ দেশের কয়েকটি কওমি মাদ্রাসার আয়োজিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন। আগামী ৭ আগস্ট (শুক্রবার) তিনি ঢাকা ত্যাগ করে ভারতের দেওবন্দে ফিরে যাবেন।

সফরসূচির অংশ হিসেবে আগামী ৫ আগস্ট (বুধবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর ফার্মগেটের খামারবাড়িস্থ কেআইবি কমপ্লেক্সে মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘ইলমি সেমিনার’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা আবদুল মতিন রচিত জামে তিরমিজি-এর ব্যাখ্যাগ্রন্থ ‘কিফায়াতুল মুগতাযি’ (প্রথম থেকে সপ্তদশ খণ্ড) প্রকাশ উপলক্ষে আয়োজিত এ সেমিনারের বিষয় ‘হাদিস অনুসরণে সালাফের কর্মপন্থা: প্রসঙ্গ জামে তিরমিজি ও কিফায়াতুল মুগতাযি’। এতে দেশের শীর্ষস্থানীয় আলেমরা অংশ নেবেন।

একই দিন বিকেল ৩টায় রাজধানীর মিরপুরের জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে অনুষ্ঠিত ‘আত্মশুদ্ধি ও আত্মগঠন’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন আল্লামা আবুল কাসেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদ্রাসাটির মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। এতে দেশের বিভিন্ন অঞ্চলের আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

মাওলানা নাসীরুল্লাহ বলেন, ‘দেওবন্দের মুহতামিমের এই সফর দেশের দ্বীনি অঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা তার বক্তব্য ও দিকনির্দেশনা থেকে উপকৃত হবেন বলে আমরা আশা করছি।’

উল্লেখ্য, আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী দারুল উলুম দেওবন্দের বর্তমান মুহতামিম ও শাইখুল হাদিস। ইসলামি শিক্ষা, হাদিসচর্চা, দাওয়াহ ও ইসলাহি কার্যক্রমে দীর্ঘ অবদানের কারণে তিনি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত। তার বাংলাদেশ সফরকে ঘিরে দেশের কওমি অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

কালবেলা/আরএইচ/আইএইচ/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X