কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৯:১২ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারতে চলমান বিক্ষোভের মধ্যে প্রশ্নফাঁস প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, শুক্রবার এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, দিল্লির জন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান আন্দোলনের মধ্যেই এ ঘোষণা দিয়েছেন মোদি। একই দিনে প্রশ্নফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য একটি ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেন দিল্লি হাইকোর্ট।

ভিডিও বার্তায় মোদি বলেন, ‘বন্ধুরা, আমি জানি প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তাই গত আড়াই মাসে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি।’

তিনি বলেন, ‘অপরাধীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল যাতে শিক্ষার্থীদের একটি বছরও নষ্ট না হয়। তাই দ্রুত পরীক্ষা আয়োজন করা অত্যন্ত জরুরি ছিল। সরকারের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করে অন্তত ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে।’

মোদি জানান, ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দিয়েছিলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘আজ বিভাগগুলো কঠোর পরিশ্রম করে গভীর রাতে আমাকে অনুমোদন দিয়েছে। আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি আলোচনা হবে। সদস্যদের পরামর্শ নিয়ে চূড়ান্ত রূপ দেওয়া হবে। এরপর সোমবার সংসদে যত দ্রুত সম্ভব বিলটি পাসের চেষ্টা করা হবে।’

ফাস্ট-ট্র্যাক আদালত ঘোষণার পাশাপাশি বৃহস্পতিবার রাতে ভারত সরকার দেশটির শিক্ষা সচিব বিনীত যোশিকে অপসারণ করেছে।

এ ছাড়া সরকারি সূত্র জানিয়েছে, শুক্রবার সিজেপির প্রতিনিধিদের সঙ্গে সরকারের বৈঠক হওয়ারও কথা রয়েছে। আন্দোলনকারীরা এখনো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অটল রয়েছেন।

কালবেলা/এএমএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১০

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১১

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১২

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১৩

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৪

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৫

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৬

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৭

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৮

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৯

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

২০
X