বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

মামদানির সঙ্গে শিগগির বৈঠকে বসছেন ট্রাম্প

মামদানি। ছবি : সংগৃহীত
মামদানি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি শিগগির নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে দেখা করতে পারেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘মামদানি আমাদের সঙ্গে দেখা করতে চান’ এবং ‘আমরা কিছু একটা সমাধান করব’। যদিও এর আগে দুজনই একে অন্যের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট রোববার রাতে বলেন, ৩৪ বছর বয়সী এ ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট এবং সাবেক স্টেট অ্যাসেম্বলি মেম্বার ওয়াশিংটনে এসে দেখা করতে চান। তিনি আরও বলেন, ‘আমরা চাই সবকিছু নিউইয়র্কের জন্য ভালোভাবে এগিয়ে যাক।’

সোমবার বিকেলে মামদানি নিশ্চিত করেন যে, তার দল হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি বলেন, প্রচারের সময়ই আমরা নিউইয়র্কবাসীর প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছি; তা রক্ষা করতেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। তিনি সেসব ৮৫ লাখ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যারা নিউইয়র্ককে নিজেদের বাড়ি মনে করে। তাদের ডাকে সাড়া দিতে তিনি যে কোনো ব্যক্তির সঙ্গে দেখা করতে প্রস্তুত বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মামদানি। মানুষের উপকারে এবং অত্যধিক ব্যয়ের কারণে যাদের শহর ছেড়ে যেতে হচ্ছে, তিনি তাদের সহায়তা করবেন।

মামদানি আরও বলেন, ওয়াশিংটনে প্রেসিডেন্ট এবং তার প্রশাসনের কর্মকাণ্ড আমরা দেখছি। এসব নিউইয়র্কবাসীর ওপর উল্টো প্রভাব ফেলছে। আমি সেখানে গিয়ে প্রেসিডেন্টকে এবং সত্যি বলতে যে কারও কাছে, বোঝাব যে এসব নীতির পরিবর্তন জরুরি। আমরা চাই নিউইয়র্কবাসী ও আমেরিকানদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আরও সহজে কেনার সামর্থ্য থাকুক।

গত সপ্তাহে এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি জানান, তিনি দায়িত্ব গ্রহণের প্রস্তুতি হিসেবে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা করছেন; ‘কারণ, এ সম্পর্কটি শহরের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X