বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

আকলিমা বেগম। ছবি: সংগৃহীত
আকলিমা বেগম। ছবি: সংগৃহীত

স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে করা মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় কারাগারে যেতে হয়েছে স্ত্রী আকলিমা বেগমকে (৪০)।

বুধবার (২২ জুলাই) দুপুরে পটুয়াখালীর বাউফল থানা পুলিশ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আকলিমা বেগমকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, দুমকি উপজেলার বাসিন্দা আলমগীর হোসেনের সঙ্গে প্রায় দুই বছর আগে আকলিমা বেগমের দাম্পত্য কলহ শুরু হয়। এর জেরে তিনি স্বামীর বিরুদ্ধে পটুয়াখালী আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন।

পরে উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসার মাধ্যমে বিরোধের নিষ্পত্তি হয়। একপর্যায়ে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর আকলিমা সন্তানকে নিয়ে বাউফল পৌর শহরের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

জানা যায়, কয়েকদিন আগে সন্তানের অসুস্থতার খবর পেয়ে আলমগীর হোসেন বাউফলে আসেন। এ সময় আকলিমার পক্ষের লোকজনের উদ্যোগে তাদের দ্বিতীয় দফায় বিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। তবে কিছুদিন পর আকলিমা আবারও পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আলমগীর হোসেনের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগে মামলা করেন।

মামলার বিচারিক কার্যক্রম শেষে ট্রাইব্যুনাল অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় মামলাটি খারিজ করে দেন। একই সঙ্গে মিথ্যা অভিযোগ এনে হয়রানির অভিযোগে ভুক্তভোগী আলমগীর হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আইনে আকলিমা বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এরপর বুধবার দুপুরে বাউফল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে আকলিমা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা/এলএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X