বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

মিয়ানমারে জান্তাপন্থি দলের সংখ্যাগরিষ্ঠ আসনে জয় দাবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মিয়ানমারের জান্তা পরিচালিত নির্বাচনে সংসদের নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পাওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনীপন্থি প্রভাবশালী রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। মঙ্গলবার দলটির জ্যেষ্ঠ এক কর্মকর্তা ওই দাবি করেছেন। খবর এএফপির।

বিভিন্ন সংস্থা বলছে, মিয়ানমারের এ নির্বাচন সশস্ত্র বাহিনীর ক্ষমতা আঁকড়ে থাকার পথকে আরও দীর্ঘায়িত করবে। অনেকেই জান্তার এ নির্বাচনের আয়োজনকে সাজানো বলে অভিহিত করেছেন। স্বাধীনতার পর থেকে পুরো সময় ধরেই সামরিক শাসনের আওতায় রয়েছে মিয়ানমার। দেশটির গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন মিয়ানমারে গণতান্ত্রিক যাত্রা শুরু হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থান ঘটিয় দেশটির জেনারেলরা ক্ষমতা দখল করেন। অভ্যুত্থানে অং সান সু চির সরকারের পতন, গণতান্ত্রিক আন্দোলনের এ নেত্রীকে আটক করা হয়। তখন থেকে গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে এশিয়ার এ দেশটিতে।

ক্ষমতায় আসার চার বছরের বেশি সময় পর মিয়ানমারে কয়েক দফায় জাতীয় নির্বাচনের আয়োজন করেছে জান্তা সরকার। দেশটির তৃতীয় ও শেষ ধাপের ভোট আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জান্তা বলেছে, এ প্রক্রিয়ার মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। সু চিকে আটক ও তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিলুপ্ত হওয়ায় গণতন্ত্রপন্থিরা বলছেন, ভিন্নমত দমনের মাধ্যমে আয়োজিত এ নির্বাচন অনেকটা সাজানো এবং ইউএসডিপির মতো সামরিক মিত্রদের দিয়ে ব্যালট ভরা হয়েছে।

রোববার দেশটিতে অনুষ্ঠিত ভোটের দ্বিতীয় ধাপে ইউএসডিপি ১০০টির মধ্যে ৮৭টি আসন জিতেছে বলে দাবি করেছেন দলটির এক কর্মকর্তা।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X