বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

ট্রাম্প-পেত্রোর বৈঠকে কি সম্পর্কের বরফ গলছে

হোয়াইট হাউসে আলোচনা
ট্রাম্প-পেত্রোর বৈঠকে কি সম্পর্কের বরফ গলছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো কয়েক মাসের বাগযুদ্ধের পর হোয়াইট হাউসে মুখোমুখি বৈঠকের মধ্য দিয়ে সমঝোতার পর্বে প্রবেশ করেছেন। গত মঙ্গলবার দুই প্রেসিডেন্ট জানিয়েছেন, তাদের প্রথম মুখোমুখি বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ছিল।

যুক্তরাষ্ট্রের ডানপন্থি প্রেসিডেন্ট ট্রাম্প ও কলম্বিয়ার বামপন্থি প্রেসিডেন্ট পেত্রোর মুখোমুখি সাক্ষাৎ কেমন হবে—তা নিয়ে বিশ্লেষক ও পরামর্শকদের মধ্যে উদ্বেগ ছিল, কিন্তু সেসব শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন তারা। কারণ, তারা কয়েক মাস ধরে একে অপরকে বাক্যবাণে জর্জরিত করেছিলেন। রয়টার্স জানিয়েছে, কিছু বিদেশি নেতার জন্য জনসাধারণের দৃষ্টি আকর্ষণকারী জাঁকজমকপূর্ণ যে কূটনৈতিক আয়োজন থাকে, তেমন কিছু ছাড়াই হোয়াইট হাউসে হাজির হন পেত্রো। দুই নেতার মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে চলা বৈঠকের সময় গণমাধ্যমকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বৈঠক শেষে দুই নেতার কেউই পরিষ্কারভাবে বলেননি যে, তাদের মধ্যে সুনির্দিষ্ট কোনো চুক্তি হয়েছে, কিন্তু দুই নেতাই আলোচনা নিয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন।

কলম্বিয়া থেকে আসা মাদকের প্রবাহ বন্ধ করতে তারা কোনো চুক্তিতে পৌঁছেছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প জানান, তারা দুজন এ নিয়ে কাজ করছেন।

ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমরা করেছি। আমরা এটা নিয়ে কাজ করেছি আর আমরা খুব ভালোভাবে মানিয়ে নিয়েছি। তিনি ও আমি ঠিক ভালো বন্ধু ছিলাম না, কিন্তু আমি অপমানিত বোধ করিনি কারণ, আমার সঙ্গে তার কখনো দেখাই হয়নি। আমি তাকে একেবারে চিনতাম না।’

বৈঠকের পর পেত্রো এক্সে ট্রাম্পের হাতে লেখা মন্তব্যসহ একটি ছবি পোস্ট করেন। ছবিতে দুই নেতাকে হাত মেলাতে ও হাসতে দেখা যায়। আর তাতে লেখা ছিল, ‘গুস্তাভো-এক বিরাট সম্মান—আমি কলম্বিয়াকে ভালোবাসি।’

পেত্রো কলম্বিয়ার রেডিও স্টেশন কারাকোলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে আমি যা দেখেছি ও অনুভব করেছি, সেগুলোকে আমার ধারণার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হয়েছিল, আমি সেগুলো সেখানে (হোয়াইট হাউস) দেখতে পাইনি। আমার মনে হয় তারা তার (ট্রাম্পের) চেয়ে অন্য কর্মকর্তাদের সঙ্গে বেশি ছিল।’

পেত্রো জানিয়েছেন, কলম্বিয়ার বাইরে বসবাসকারী প্রভাবশালী মাদক পাচারকারীদের আটক করার জন্য তিনি ট্রাম্পের সাহায্য চেয়েছেন। তিনি আরও জানান, কলম্বিয়া ও প্রতিবেশী ইকুয়েডোরের মধ্যে কূটনৈতিক বিরোধ নিরসনে ট্রাম্পকে মধ্যস্থতা করার অনুরোধ করেছেন তিনি। ট্রাম্প ইকুয়েডোরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়াকে ফোন করতে রাজি হয়েছেন। ইকুয়েডোরের ডানপন্থি প্রেসিডেন্ট নোবোয়া ট্রাম্পের একজন দৃঢ় সমর্থক ও ঘনিষ্ঠ মিত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

হজে বিমান ভাড়া কমল

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

১০

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১১

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

১২

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১৩

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

১৪

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৫

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

১৬

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

১৭

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

১৮

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

১৯

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

২০
X