কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১২:৪৭ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৬, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) চীনের একটি যুদ্ধজাহাজ গোলাবর্ষণ মহড়া চালিয়েছে বলে জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বার্তা সংস্থা এএফপি জানায়, জাপানের ইইজেডের ভেতরে চীনের সরাসরি গোলাবর্ষণ মহড়ার ঘটনা এবারই প্রথম প্রকাশ্যে জানাল টোকিও।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাপানের দক্ষিণাঞ্চলের ওকিনোটোরি দ্বীপ থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চীনের লুয়াং-৩ শ্রেণির একটি ক্ষেপণাস্ত্রবিধ্বংসী যুদ্ধজাহাজ এ মহড়া চালায়।

এর আগে রোববার ভোরে ওই দ্বীপ থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চারটি জাহাজের একটি বহর শনাক্ত করা হয়। বহরটিতে তিনটি চীনা যুদ্ধজাহাজ এবং একটি রুশ নৌবাহিনীর ফ্রিগেট ছিল। জাহাজগুলো উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, চীনের গোলাবর্ষণ মহড়ার সময় রুশ ফ্রিগেটটিও কাছাকাছি অবস্থান করছিল।

ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণ ও নজরদারি জোরদার করতে ওই এলাকায় একটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার মোতায়েন করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুর, আগে দিলেই মিলবে বড় বড় প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X