শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

ভারত কি এখন রাশিয়ার তেল কেনা বন্ধ করবে

জ্বালানি ক্রয়ে জাতীয় স্বার্থ অগ্রাধিকার
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্য স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির অংশ হিসেবে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবির পর এখন প্রশ্ন উঠছে—দীর্ঘদিন ধরে রুশ জ্বালানি কেনার পক্ষে থাকা দিল্লি কি সত্যি মস্কোর তেল আর কিনবে না?

এখন পর্যন্ত এমন প্রশ্নের উত্তর সরাসরি দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। তবে গতকাল বৃহস্পতিবার দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে জানায়, তাদের জ্বালানি নিরাপত্তা সরকারের অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

সম্প্রতি ট্রাম্প বলেছেন, ভারত এখন রাশিয়ার তেল ক্রয় বন্ধ করে যুক্তরাষ্ট্র বা ভেনেজুয়েলা থেকে তেল সংগ্রহ করতে পারে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোন দেশ থেকে তেল কেনা হবে, তা ভারতের জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করে ঠিক করা হয়। দেশের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সরকারের জন্য ‘সর্বাধিক গুরুত্বপূর্ণ’। জয়সওয়াল বলেন, ভেনেজুয়েলা ভারতের দীর্ঘদিনের জ্বালানি সহযোগী দেশ ছিল। ভারত ২০১৯ সাল পর্যন্ত ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি করত, কিন্তু সংকলন ও নিষেধাজ্ঞার কারণে তা বন্ধ হয়ে যায়। ২০২৩ থেকে ২০২৪ পর্যন্ত কিছু সময় আবার তেল আমদানি শুরু হয়েছিল, কিন্তু পরে আবার তা স্থগিত হয়।

রাশিয়ার প্রতিক্রিয়া: মস্কো বলেছে যে, ভারতের এ অবস্থান নতুন কিছু নয়। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ভারত যে কোনো তেল সরবরাহকারী দেশ থেকে তেল কেনার স্বাধীনতা রাখে এবং ভারতের জ্বালানি আমদানির বৈচিত্রকরণ কোনো নতুন কৌশল নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১০

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১১

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১২

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৪

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৫

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৬

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৭

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৮

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৯

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

২০
X