কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০২:১৫ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৭:১৫ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজধানীর কাফরুলে এলোপাতাড়ি গুলিতে আহত যুবদল কর্মী ইউসুফ আলীর (৪৫) মৃত্যু হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়ে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমানসহ আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটের দিকে মিরপুর-১৩ শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় ইউসুফ আলী, হাফিজুর রহমান, নালাম সরদার (৪৫) ও মনির হোসেনকে (৩২) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ইউসুফ আলীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে জানান, ইউসুফের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার বুকের ডান পাশে একটি গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া আহত একজনের মাথায় ও একজনের পায়ে গুলি লেগেছে এবং তাদের চিকিৎসা চলছে।

মিরপুর-১৩ এলাকার বাসিন্দা ও বিএনপির কর্মী মো. সুজন জানান, রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ ৭ থেকে ৮ জন এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিন অস্ত্রধারী ব্যক্তি এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

তার দাবি, হামলায় হাফিজুর রহমান দুটি গুলিবিদ্ধ হন এবং ইউসুফ আলীর বুকে একটি গুলি লাগে। পরে নালাম সরদার ও মনির হোসেনও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যায়।

ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গোলাগুলির ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। হামলার কারণ এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

কালবেলা/এএসএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X