বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

প্যালেস্টাইন অ্যাকশনকে নিয়ে ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত অবৈধ

যুক্তরাজ্যের হাইকোর্ট
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের ফিলিস্তিনপন্থি সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়ার সরকারের সিদ্ধান্ত অবৈধ বলে রায় দিয়েছেন দেশটির হাইকোট। গতকাল শুক্রবার যুক্তরাজ্যের হাইকোর্ট এ রায় দেন। রায়ের প্রতিক্রিয়ায় প্যালেস্টাইন অ্যাকশনের সহ-প্রতিষ্ঠাতা ও মামলার আবেদনকারী হুদা আম্মোরি এক বিবৃতিতে বলেন, ‘এ রায় ব্রিটেনে আমাদের মৌলিক স্বাধীনতার জন্য এবং ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা সংগ্রামের জন্য এক বিশাল বিজয়।’

তিনি আরও বলেন, এই রায় এমন একটি সিদ্ধান্তকে বাতিল করেছে, যা ব্রিটিশ ইতিহাসে মতপ্রকাশের স্বাধীনতার ওপর সবচেয়ে চরম আক্রমণগুলোর একটি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

গত ২ জুলাইয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে ফিলিস্তিনপন্থি আন্দোলনকারী এ সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। হাউস অব কমন্সে এ-সংক্রান্ত প্রস্তাবটি ৩৮৫-২৬ ভোটে গৃহীত হয় বলে জানিয়েছিল দ্য গার্ডিয়ান।

প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনটিকে অনেকেই ডাইরেক্ট অ্যাকশন মুভমেন্ট হিসেবে পরিচয় দিয়ে থাকে। এ সংগঠনটি মূলত যুক্তরাজ্যের ইসরায়েল সমর্থিত প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে আসছে। সরকারের ওই ঘোষণার পর আইনি লড়াই শুরু হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠন ছাড়াও অনেকে সরকারের সমালোচনা করে এবং প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X