বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৪ মে ২০২৬, ০৭:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

আস্থা ভোটে আরও বড় জয় বিজয়ের, বিপক্ষে মাত্র ‘২২’

বিরোধী দলে ভাঙন
আস্থা ভোটে আরও বড় জয় বিজয়ের, বিপক্ষে মাত্র ‘২২’

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ আসন নিশ্চিতের পর নাটকীয় এক আস্থা ভোটে বড় ব্যবধানে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে নিজের পদ নিশ্চিত করেছেন তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান ও মেগাস্টার থালাপতি বিজয়। গতকাল বুধবার এ ভোট হয়। তবে বিজয়ের এ জয়ে প্রধান বিরোধী দল এআইএডিএমকেতে বড় ধরনের ভাঙন ধরেছে।

২৩৪ আসনের বিধানসভায় বিজয়ের পক্ষে ভোট পড়েছে ১৪৪টি। বিপরীতে বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র ২২ জন। ভোটদানে বিরত ছিলেন পাঁচজন বিধায়ক। ডিএমকের ৫৯ জন বিধায়ক অধিবেশন বর্জন করে ওয়াকআউট করেন।

গত ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর দেখা গিয়েছিল, একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ১১৮টি আসনের প্রয়োজন হলেও বিজয়ের দল টিভিকে পেয়েছিল ১০৮টি আসন। বুধবার আস্থা ভোটে নিজের দলের ১০৫ জন বিধায়কের (স্পিকার ও পদত্যাগজনিত কারণে তিনটি কম) পাশাপাশি কংগ্রেস, বামফ্রন্ট, ভিসিকে এবং মুসলিম লীগের পূর্ণ সমর্থন পান তিনি। এ ছাড়া আম্মা মক্কাল মুন্নেত্র কাজগামের একমাত্র বিধায়কও বিজয়কে সমর্থন জানান। আস্থা ভোটে জয়ের পর এক প্রতিক্রিয়ায় বিজয় বলেন, সিনেমার জগৎ থেকে রাজনীতিতে আসার যে পথ তিনি বেছে নিয়েছিলেন, আজ তা পূর্ণতা পেল। তিনি বলেন, ‘হুইসেল (দলের প্রতীক) আজ ইতিহাস বদলে দিয়েছে।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এআইএডিএমকের এ ভাঙন দলটিকে অস্তিত্ব সংকটের মুখে ঠেলে দিল। ২০১৬ সালে জয়ললিতার মৃত্যুর পর থেকেই দলটি অন্তর্কোন্দলে জর্জরিত ছিল, যা বুধবারের ভোটে চূড়ান্ত রূপ নিল। অন্যদিকে, বিজেপি ও পিএমকের বিধায়করা নিরপেক্ষ অবস্থান নেওয়ায় বিজয়ের জন্য পথ আরও প্রশস্ত হয়।

এদিকে, বিজয় তার দপ্তরে জ্যোতিষী রাধান পণ্ডিত ভেট্টিভেলকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (রাজনৈতিক) হিসেবে নিয়োগ দেওয়ায় ব্যাপক সমালোচনা হয়। পরে সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে আসেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১০

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৩

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৫

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৬

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৮

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৯

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

২০
X