কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৩:২১ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৭:১৯ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলায় সেনা, পুলিশ সদস্য ও হামলাকারীসহ ২৭ জন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর বরাতে সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে আফগানিস্তান সীমান্তের কাছে দুর্গম এলাকায় রাতের আঁধারে এই হামলা চালানো হয়। দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে। নিহতদের মধ্যে ১২ জন সেনাসদস্য, দুজন পুলিশ কর্মকর্তা এবং একজন বন কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া হামলাকারী ১২ জনও নিহত হয়েছে।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ট্যাংক জেলায় অবস্থিত ওই নিরাপত্তা চৌকিতে হামলাকারীরা প্রথমে প্রবেশের চেষ্টা করে। পরে বিস্ফোরকভর্তি একটি গাড়ি চৌকির সীমানা দেয়ালে ধাক্কা দেয়।

২০০৭ সাল থেকে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে আসা সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জানিয়েছে, চারজন আত্মঘাতী হামলাকারী এই হামলায় অংশ নেয়।

হামলায় জড়িত অন্যদের খুঁজে বের করতে আশপাশের এলাকায় তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে চলতি বছরে হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর আগে প্রতিবেশী বান্নু জেলায় পুলিশ সদস্যদের লক্ষ্য করে একের পর এক হামলা ও আত্মঘাতী বোমা হামলার ঘটনাও ঘটেছে।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, পাকিস্তানে সহিংসতায় নিহতের সংখ্যা ২০২৪ সালের ১ হাজার ৬২০ জন থেকে গত বছর বেড়ে ২ হাজার ৩৩১ জন হয়েছে। অন্যদিকে পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ জানিয়েছে, একই সময়ে দেশজুড়ে হামলার সংখ্যা ৩৪ শতাংশ বেড়েছে।

কালবেলা/এএসএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বীমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১০

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১১

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১২

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

১৩

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

১৪

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৫

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

১৬

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

১৭

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

১৮

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

১৯

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০
X