বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২১ মে ২০২৬, ০৯:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব সুরক্ষায় বিকল্প পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ন্যাটো

ইকোনমিস্টের প্রতিবেদন
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব সুরক্ষায় বিকল্প পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ন্যাটো

ইউরোপের নিরাপত্তা ব্যবস্থার কেন্দ্রবিন্দু ন্যাটো জোটকে ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি কমানোর ঘোষণা দেওয়ার পর কয়েকটি ইউরোপীয় দেশ ন্যাটোর বিকল্প নিরাপত্তা পরিকল্পনা নিয়ে গোপনে আলোচনা শুরু করেছে। রাশিয়ার সম্ভাব্য হুমকি, যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে সন্দেহ এবং ন্যাটোর ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে উদ্বেগের কারণে ইউরোপের নিরাপত্তা কৌশল নিয়ে নতুন চিন্তা শুরু হয়েছে। বিশেষ করে ন্যাটো ছাড়া ইউরোপ কীভাবে সংকট পরিস্থিতি সামাল দেবে, তা নিয়ে বিভিন্ন দেশের প্রতিরক্ষা কর্মকর্তারা বিকল্প ব্যবস্থা খুঁজছেন।

দীর্ঘদিন ধরে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে কাজ করেছে ন্যাটো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে গঠিত এ সামরিক জোটের কেন্দ্রীয় শক্তি ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকেই ন্যাটো নিয়ে তার অবস্থান ইউরোপীয় দেশগুলোর উদ্বেগ বাড়িয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র পোল্যান্ডে চার হাজার সেনা পাঠানোর পরিকল্পনা বাতিল করেছে। এর আগে জার্মানি থেকে পাঁচ হাজার সেনা প্রত্যাহারের কথাও জানিয়েছিলেন ট্রাম্প। পাশাপাশি ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতায় গুরুত্বপূর্ণ বলে বিবেচিত একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েনের পরিকল্পনাও বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তগুলো ইউরোপের দেশগুলোর মধ্যে নতুন আশঙ্কা তৈরি করেছে। কারণ এতদিন তাদের ধারণা ছিল, মার্কিন সামরিক উপস্থিতি ধীরে ধীরে কমলেও নিজেদের প্রস্তুতি নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে। কিন্তু সাম্প্রতিক পরিবর্তন সেই হিসাব পাল্টে দিয়েছে।

ন্যাটো নিয়ে উদ্বেগের নতুন মাত্রা

ন্যাটো জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এর অনুচ্ছেদ-৫ বা পারস্পরিক প্রতিরক্ষা ধারা। কোনো সদস্য দেশ আক্রান্ত হলে অন্য সদস্যদের তার সহায়তায় এগিয়ে আসার বাধ্যবাধকতা রয়েছে।

কিন্তু ট্রাম্প দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকেই এই নীতির প্রতি নিজের প্রতিশ্রুতি নিয়ে বারবার প্রশ্নের জন্ম দিয়েছেন। বিভিন্ন ন্যাটো দেশের সামরিক কর্মকর্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় জানা গেছে, কিছু দেশ এখন এমন পরিস্থিতির পরিকল্পনা করছে যেখানে যুক্তরাষ্ট্র শুধু সাহায্য না করা নয়, বরং ন্যাটোর সিদ্ধান্ত কার্যকর করতেও বাধা দিতে পারে।

এক সুইডিশ প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ‘গ্রিনল্যান্ড সংকট ছিল আমাদের জন্য সতর্কবার্তা। তখনই বুঝেছি, আমাদের একটি প্ল্যান বি প্রয়োজন।’ যদিও এসব আলোচনা প্রকাশ্যে হচ্ছে না। কারণ কর্মকর্তাদের আশঙ্কা, বিষয়টি প্রকাশ্যে এলে যুক্তরাষ্ট্র আরও দ্রুত ন্যাটো থেকে দূরে সরে যেতে পারে।

কী হতে পারে ইউরোপের ‘প্ল্যান বি’

ন্যাটোর বিকল্প হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে যুক্তরাজ্যের নেতৃত্বাধীন সামরিক জোট জয়েন্ট এক্সপিডিশনারি ফোর্স (জেইএফ)। ২০১৪ সালে যুক্তরাজ্যসহ কয়েকটি ন্যাটো সদস্য দেশ এই জোট গঠন করে। বর্তমানে এতে প্রধানত বাল্টিক ও নর্ডিক অঞ্চলের ১০টি দেশ রয়েছে। এ জোটের বিশেষত্ব হলো, ন্যাটোর মতো সর্বসম্মত সিদ্ধান্তের বাধ্যবাধকতা এখানে নেই। ফলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে।

বিশ্লেষকদের মতে, ন্যাটো কাঠামো অকার্যকর হলে জেইএফ একটি বিকল্প হতে পারে। কারণ এর নিজস্ব গোয়েন্দা, পরিকল্পনা ও যোগাযোগ সক্ষমতা রয়েছে। তবে সীমাবদ্ধতাও রয়েছে। জেইএফে ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ সামরিক শক্তি নেই। আবার, যুক্তরাজ্যের নিজস্ব প্রতিরক্ষা খাতের বাজেট ঘাটতি এবং সামরিক সরঞ্জামের সীমাবদ্ধতা নিয়েও মিত্রদের মধ্যে সংশয় রয়েছে।

ইউরোপের সামনে নতুন বাস্তবতা

বিশ্লেষকদের মতে, ন্যাটো নিয়ে বর্তমান পরিস্থিতি ইউরোপকে একটি কঠিন বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে। এতদিন ইউরোপের প্রতিরক্ষা কৌশলের কেন্দ্র ছিল যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি। কিন্তু এখন ইউরোপকে হয় বিদ্যমান ন্যাটো কাঠামো শক্তিশালী করতে হবে, নয়তো বিকল্প নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াতুস সুন্নাহর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিশুদের মাঝে ব্যাগ বিতরণ

কেরানীগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

শেখ হাসিনা ‘সত্যিই’ দেশে ফিরতে চাইলে ‘বিলম্ব’ না করার আহ্বান আসিফ নজরুলের

এই ৮ খাবার অতিরিক্ত পরিমাণে খেলে চুল পড়ার সমস্যা হতে পারে

ঢাকার মতো গ্রামের মানুষও একই মানের সেবা পাওয়ার দাবিদার: স্বাস্থ্যমন্ত্রী

শেখ হাসিনা, আর বিলম্ব করবেন না: আসিফ নজরুল

চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত ৯ লাখ মানুষ

ফিফার পক্ষপাতিত্বের ইস্যুতে এবার মুখ খুললেন স্কালোনি

মাত্র ৫০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার খেলা দেখার টিকিট 

জুলাই আন্দোলনে আহতদের পাশে ছিলেন ঢামেকের চিকিৎসকরা: প্রধানমন্ত্রী

১০

যে ৫ লক্ষণ দেখেই বুঝতে পারবেন মাছ তাজা কি না

১১

পাটগ্রাম সীমান্তে ৩ ভারতীয়কে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও জনতা

১২

পেশাগত নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের মানববন্ধন

১৩

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে সাইবার হামলা, সন্দেহের তীর ‘মিশরীয়’ হ্যাকারদের দিকে

১৪

৬৮ বছর পর বিশ্বকাপে এমন নজির গড়ল স্পেন

১৫

বাড়ি থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরল কিশোর জিহাদ

১৬

ফুটবলকে বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার

১৭

ডিমের যৌক্তিক বিক্রয়মূল্য নির্ধারণ ও পোল্ট্রি খামারিদের ডিজিটাল ডাটাবেজ চালুর দাবি 

১৮

বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন 

১৯

বিশ্বকাপে গোল মিস করা ফুটবলারকে হত্যার হুমকি

২০
X