বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২১ মে ২০২৬, ০৯:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

ভারতে হইচই ফেলেছে ‘ককরোচ জনতা পার্টি’

ভারতে হইচই ফেলেছে ‘ককরোচ জনতা পার্টি’

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের করা এক মন্তব্যের প্রতিবাদে অনলাইননির্ভর একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক গোষ্ঠী তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদলে নাম দেওয়া হয়েছে ‘ককরোচ জনতা পার্টি’। মূলত তরুণ বেকারদের তেলাপোকার সঙ্গে তুলনার প্রতিবাদে এমন আন্দোলনের যাত্রা শুরু হয়েছে।

গত শুক্রবার ভারতের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের এক শুনানিতে বলেন, কিছু ‘পরজীবী’ বিদ্যমান ব্যবস্থাকে আক্রমণ করছে। এ সময় তিনি বেকার তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করেন।

সূর্য কান্ত বলেন, ‘তেলাপোকার মতো এমন কিছু তরুণ আছে, যারা কোনো চাকরি পায় না কিংবা কোনো পেশায় তাদের জায়গা হয় না। তাদের কেউ কেউ গণমাধ্যমকর্মী সাজে, কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হয়, আবার কেউ তথ্য অধিকার (আরটিআই) কর্মী বা অন্য কোনো অ্যাক্টিভিস্ট হয়ে সবাইকে আক্রমণ করে।’

প্রধান বিচারপতির এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রত্যাশিত এক মোড় নেয়। যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট অভিজিত দিপকে নামের এক তরুণ ‘ককরোচ জনতা পার্টি’ নামে একটি প্ল্যাটফর্ম চালু করেন। এরপর থেকেই এর সঙ্গে প্রতিদিন হাজার হাজার ভারতীয় তরুণ যুক্ত হচ্ছেন।

প্রধান বিচারপতি সূর্য কান্ত তার কথার একটি ব্যাখ্যা দেন। তিনি বলেন, জালিয়াতির মাধ্যমে ডিগ্রি নেওয়া কিছু মানুষকে উদ্দেশ করে তিনি ওই মন্তব্য করেছিলেন। ভারতের যুবসমাজকে লক্ষ্য করে কথাটি বলেননি। কিন্তু ব্যাখ্যা সত্ত্বেও তেলাপোকার সঙ্গে তুলনা করার বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। বিশেষ করে জেনজিদের মধ্যে। নরেন্দ্র মোদির ১২ বছরের শাসনামলে এই তরুণরা সবচেয়ে বেশি বেকারত্ব, মূল্যস্ফীতি ও ধর্মীয় মেরূকরণের ভুক্তভোগী হচ্ছে। সামাজিক মাধ্যমে এই ক্ষোভ যখন তীব্র হচ্ছিল, তখন গত শনিবার অভিজিত দিপকে তার ‘এক্স’ অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। লেখেন, ‘সব তেলাপোকা যদি একজোট হয়ে যায়, তাহলে কেমন হবে?’ নিজের সেই ব্যঙ্গাত্মক পোস্ট এবং এর পেছনে লুকিয়ে থাকা চরম হতাশা ও ক্ষোভকে তিনি আরও এক ধাপ এগিয়ে নেন। মোদির দল বিজেপির নামের সঙ্গে মিলিয়ে ‘ককরোচ জনতা পার্টি’ নামে একটি ওয়েবসাইট এবং ইনস্টাগ্রাম ও এক্সে অ্যাকাউন্ট খোলেন। অভিজিত বর্তমানে শিকাগোতে আছেন। তিনি আলজাজিরাকে বলেন, যারা ক্ষমতায় আছেন, তারা সাধারণ নাগরিকদের তেলাপোকা আর পরজীবী মনে করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকসই ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: স্পিকার

ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর 

কালো আর্মব্যান্ড পরে খেলল আর্জেন্টিনা, কিন্তু কেন?

বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বেতন দেবেন গাজীপুরের সাংসদ ও সরকারি কর্মচারীরা

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অষ্টম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত

ফেরিকাণ্ডে সমালোচনা, যে ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

যুক্তরাষ্ট্রের ইরানবিদ্বেষী সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

ধানমন্ডি ও গুলশান লেক নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

পানিতে তলিয়ে আছে ৮০ গ্রাম, দুর্ভোগে হাতিয়া দ্বীপের বাসিন্দারা

সাত কলেজের পরীক্ষার ফলাফলে অনিয়ম ও অসংগতির অভিযোগ

১০

ত্রাণসহ বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান হেফাজতের

১১

সেমিফাইনালে গেলেই ফাইনাল খেলে আর্জেন্টিনা

১২

বন্যা ও ভারী বৃষ্টি নিয়ে মিলল দুঃসংবাদ, আবহাওয়া অফিসের সতর্কবার্তা

১৩

পূর্বাচল ভ্যালীতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন

১৪

মেসিদের বিপক্ষে কেন লাল কার্ড পেলেন এমবোলো, কী বলছে নতুন নিয়ম

১৫

আবহাওয়া দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

১৬

টরন্টোর সড়ক উৎসবে গোলাগুলি, নিহত ২

১৭

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাব: মেসি

১৮

পানি কমায় স্বস্তি, কাটেনি বাঁধ ভাঙার শঙ্কা

১৯

জবির বাসের ওপর ভেঙে পড়ল গাছ, প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা

২০
X