নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ১১:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

নিখোঁজ দুই শিশুর মরদেহ মিলল পুকুরে

নিখোঁজ দুই শিশুর মরদেহ মিলল পুকুরে

নোয়াখালীর হাতিয়ায় নিখোঁজের ৪৮ ঘণ্টা পর প্রজেক্টের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের হেকিম মার্কেট সংলগ্ন ছিদ্দিক উল্যার মাছের প্রজেক্টের পুকুর থেকে অন্তর (৬) ও রাসেল উদ্দিন (৭) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার সকাল থেকে শিশু দুটিকে পাওয়া যাচ্ছিল না। বাড়ির পাশে খেলতে গিয়ে আর ফিরে আসেনি তারা। তাদের খোঁজ না পেয়ে এলাকায় মাইকিংও করা হয়; কিন্তু শিশুদের খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন স্বজনরা।

সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মেহেদী হাসান কালবেলাকে বলেন, রোববার সকালে পথচারী এক নারী শিশু দুটিকে পুকুরে ভাসতে দেখে চিৎকার দিতে থাকেন। পরে পরিবারের লোকজন এসে মরদেহগুলো হারানো দুই শিশুর বলে চিহ্নিত করেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন কালবেলাকে বলেন, খবর পেয়ে প্রজেক্টের পুকুর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের

জন্য মর্গে পাঠানো হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X